থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে সুর কৃষ্ণর ৬০০ ধাপ উন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৪, ১৩:১৬আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৩:৩৫

বাংলাদেশের পেশাদার বক্সিংয়ে পোস্টার বয় সুর কৃষ্ণ চাকমা। ২০১৮ সাল থেকে ক্যারিয়ার শুরু করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে জয়ের রেকর্ড শতভাগ। সবশেষ এই বছর থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে পেশাদার বক্সিংয়ের র‌্যাঙ্কিংয়ে ৬০০ ধাপ উন্নতি হয়েছে তার।
 
আগে আটশ’র ঘরে ছিল সুর কৃষ্ণর র‌্যাঙ্কিং। উন্নতি হওয়ায় এখন সেটি দাঁড়িয়েছে ২২১ নম্বরে। লাইটওয়েট ৬১ কেজি ওজনশ্রেণিতে বিশ্বে ২২৮১ জন বক্সার আছেন। তাদের মধ্যে সুরো কৃষ্ণরই এমন উল্লম্ফন। 

নিজের এমন উন্নতি দেখে সুর নিজেও ভীষণ আনন্দিত। বাংলা ট্রিবিউনকে এই বক্সার বলেছেন, ‘আসলে আমি এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে সবকটি জিতেছি। সবশেষ দুটো ম্যাচ জেতায় র‌্যাঙ্কিংয়ে অনেক উন্নতি হয়েছে। এছাড়া প্রতিপক্ষকে নক আউট করেছি। সবকিছু দেখে পেশাদার বক্সিংয়ে বর্তমান র‌্যাঙ্কিং করা হয়েছে।’

আগামী ২৫ মে ঢাকায় পরের ম্যাচে চীনের প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লড়বেন তিনি। রাঙামাটির জুড়াছড়ি থেকে উঠে আসা সুর কৃষ্ণ চাইছেন জয়ের ধারা সেখানেও অব্যাহত রেখে র‌্যাঙ্কিং আরও বাড়িয়ে নিতে, ‘চীনের প্রতিদ্বন্দ্বী বেশ শক্তিশালী। ঢাকায় পরবর্তী ম্যাচ জেতার লক্ষ্যে অনুশীলন করছি। এখন নামের পাশে দুই তারকাও যোগ হয়েছে। একের পর এক ম্যাচ জিততে পারলে তখন আরও ভালো করার সুযোগ থাকবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী