সরাসরি অলিম্পিকে জায়গা পাওয়া সাগরকে বিমানবন্দরে সংবর্ধনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ জুন ২০২৪, ২০:৪৮আপডেট : ২৫ জুন ২০২৪, ২০:৪৮

রোমান সানার পর সাগর ইসলাম সরাসরি অলিম্পিক গেমসে জায়গা করে নিয়েছেন। তুরস্কের আনতালিয়ায় অলিম্পিক কোটা প্লেস ও বিশ্বকাপ আর্চারি টুর্নামেন্ট খেলে আজ মঙ্গলবার ভোরে ঢাকায় নেমে ফুলেল সংবর্ধনা পেয়েছেন রাজশাহী থেকে উঠে আসা ১৭ বছর বয়সী আর্চার।

কোটা প্লেস টুর্নামেন্টে সরাসরি প্যারিস অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করেছেন আর্চার সাগর। জিতেছেন রৌপ্য পদকও। তাই আজ ভোরে বিমানবন্দরে সাগরকে অভ্যর্থনা জানানো হয়।

বিমানবন্দরে আর্চারি ফেডারেশন সাগরের জন্য ব্যানার তুলে ধরেছিল। সেই ব্যানারের সামনে তার গলায় ফুলের মালা ও হাতে ফুলের তোড়ার পাশাপাশি  মিষ্টিমুখও করানো হয়। সাগরের পাশাপাশি তুরস্ক থেকে আসা অন্য আর্চারদেরও ফুল দেওয়া হয়েছে। 

বিমানবন্দরে অন্যদের সঙ্গে ছুটে গিয়েছিলেন সাগরের বিকেএসপির কোচ নুরে আলমও। সাগরের অর্জনে তার অবদানও কম নয়।

শিষ্য সম্পর্কে তার কথা, ‘সাগর শুরু থেকে পরিশ্রমী। সব নিয়ম কানুন মেনে আর্চারিতে আছে। ওর মধ্যে সম্ভাবনা আছে তা এবার প্রমাণ হয়েছে। তবে আর্চারদের যদি সুযোগ সুবিধা ভালো দেওয়া যায়, জীবিকা নিয়ে চিন্তা না করতে হয় তাহলে সামনের দিকে  আরও সাফল্য পাওয়ার সুযোগ আছে। আর আমরাও তখন মেধাবি আর্চার বেশি পাবো।'

 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি