অলিম্পিকে পদক নয়, শান্তিপূর্ণ লড়াইয়ে ন্যায়বিচার চায় ফিলিস্তিন

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৪, ১৭:১৭আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১৭:১৭

বক্সিং, জুডো, তায়কোয়ান্দো, শুটিং ও সাঁতার- এই পাঁচটি খেলায় অলিম্পিক গেমসে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন ছয় অ্যাথলেট। পদক পাওয়ার আশা খুবই ক্ষীণ। তবে সাঁতারু ইয়াজান আল বাওয়াব সাফ সাফ জানিয়ে দিলেন, ‘পদক আসুক বা না আসুক, আমরা এরই মধ্যে জিতে গেছি।’ গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ চলছে, হাজার হাজার প্রাণহানি ঘটছে। এরই মধ্যে ইসরায়েল অলিম্পিক গেমসে অংশ নেওয়ার পর তোপের মুখে পড়েছে। ফিলিস্তিনপন্থিরা উদ্বোধনী অনুষ্ঠানে ইসরায়েলবিরোধী ক্ষোভ উগরে দিতে প্রস্তুত। ফ্রান্সে পা রেখে দেশটির অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জিব্রিল রাজোবও এ ব্যাপারে সোচ্চার কণ্ঠ প্রকাশ করেছেন।

রাজোব বলেছেন, 'ফিফা ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার সময় হয়েছে। এখনই সময় ফিলিস্তিনিদের ন্যায়বিচার পাওয়ার। সময় হয়েছে ফ্যাসিবাদী ও দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করার সময়। আপনারা যদি সত্যিই আন্তর্জাতিক বৈধতা, ন্যায়বিচার ও জনগণের অধিকারকে সম্মান করেন তাহলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি জানানোর আহ্বান করছি।'

পদকের চেয়ে দেশের প্রতিনিধিত্ব করাকেই অগ্রাধিকার দিচ্ছে ফিলিস্তিনের অ্যাথলেটরা। শান্তিপূর্ণ লড়াইয়ের জন্য প্রস্তুত তারা।

এ প্রসঙ্গে ফিলিস্তিনি সাঁতারু ভ্যালেরি তারাজি বলেন, ‘ফিলিস্তিনের পতাকা উঁচু করতে পারাই আমার জন্য অনেক সম্মানের। বহু আগে থেকে এটা আমার স্বপ্ন ছিল। এখানে আমরা দেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। দেশের জন্য শান্তিপূর্ণভাবে লড়াই করার সেরা সুযোগ এটি।’

জানা গেছে, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের তিন শতাধিক অ্যাথলেট, রেফারি ও ক্রীড়া কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।  

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের