শুটিংয়ের পর আর্চারিতেও জোড়া সোনা পেলো দক্ষিণ কোরিয়া।
সোমবার ইনভালিদেসে আর্চারিতে নিজেদের আধিপত্য ধরে রাখলো দক্ষিণ কোরিয়া।
ছেলেদের দলীয় ফাইনালে কিম জে দিওক, কিম উজিন ও লি উসেওক ৫-১ সেট পয়েন্টে হারিয়েছেন ফ্রান্সকে। ফরাসিরা জিতেছে রৌপ্য।
এদিকে ব্রোঞ্জ পদকের ম্যাচে চীনকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে তুরস্ক। এটি তুর্কিদের প্যারিস অলিম্পিকে প্রথম পদক।
প্যারিসে চীনের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ পঞ্চম সোনা জিতলো দক্ষিণ কোরিয়া। তবে সর্বমোট পদকের তালিকায় তাদের (৮) অবস্থান দ্বিতীয়। মোট ৯টি পদক জিতে শীর্ষে চীন।







