সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে অলিম্পিকে লড়লেন মিসরীয় নারী

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৪, ১২:১৯আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৬:২৭

অলিম্পিক ফেন্সিংয়ের স্যাবরে ইভেন্টে লড়েছেন মিসরের নারী ফেন্সার নাদা হাফেজ। তাকে নিয়ে আলোচনার কারণ অন্তঃসত্ত্বা হয়ে ফেন্সিংয়ে লড়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাছাড়া প্রথম ম্যাচ জিতে তার উদযাপনের মাত্রাটা দ্বিগুণ হওয়ার কারণও ছিল এটি! গর্ভে সাত মাসের সন্তান থাকার কথা পরে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন নাদা হাফেজ। 

২৬ বছর বয়সী হাফেজের এটি তৃতীয় অলিম্পিক। প্রথম ম্যাচে আমেরিকান নাম্বার ১০ এলিজাবেথ তারতাকোভস্কিকে ১৫-১৩ ব্যবধানে হারিয়েছেন। তবে শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়ার জিওন হাইওংয়ের কাছে ১৫-৭ ব্যবধানে হেরে যান তিনি। তার পরেই ইনস্টাগ্রামে জানান গর্ভের ছোট্ট অলিম্পিয়ানের কথা, ‘আপনাদের কাছে মনে হয়েছে পোডিয়ামে দুজন খেলোয়াড়। আসলে সেখানে ছিল তিনজন! একজন আমি, আরেকজন প্রতিপক্ষ আরেকজন হলো আমার সন্তান, যে এখন পৃথিবীতে আসার অপেক্ষায়।’

শেষ ষোলো থেকে বিদায় নিলেও নিজের পারফরম্যান্স নিয়ে গর্ববোধ করছেন হাফেজ। গর্ভে সন্তান নিয়ে লড়তে পারাতেই তার যত আনন্দ, ‘আমি ও আমার সন্তান ন্যায্য চ্যালেঞ্জটা জানাতে পেরেছি। সেটা মানসিক ও শারীরিকভাবে। যা ছিল গর্বের। গর্ভাবস্থার এই রোলারকোস্টার যাত্রা সত্যিই কঠিন। কিন্তু জীবন ও খেলাধুলার ভারসাম্য রাখতে এই লড়াই কোনও অংশেই কম শ্রমসাধ্য ছিল না। বলা যায় ছিল মূল্যবান। ভাগ্যবান যে আমার স্বামী ইব্রাহিম ইহাব ও পরিবারের আস্থা অর্জন করতে পেরে এতদূর আসতে পেরেছি।’

/এফআইআর/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের