অলিম্পিকে কথা রাখলেন বাংলাদেশের সামিউল

তানজীম আহমেদ, প্যারিস(ফ্রান্স)  থেকে
৩০ জুলাই ২০২৪, ১৬:৩৬আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৬:৩৭

লা দে ফলস এরিনাাতে সাঁতার পুলে ঝড় দেখার জন্য সকাল থেকেই ছিল দর্শনার্থীদের ভিড়। ১৮ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারিতে কোনও আসন খালি নেই। আসলে একসময়ের রাগবি স্টেডিয়ামকে সাঁতারের জন্য তৈরি করা হয়েছে।  সেখানে হাজারো দর্শকের সামনে বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি নিজের সেরা স্কোর করেছেন। ১০০ মিটার ফ্রি স্টাইলে সামিউল ৫৩ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হিটে আট জনের মধ্যে পঞ্চম হয়েছেন। তবে সব মিলিয়ে ৭৯ জনের মধ্যে ৬৯তম হয়ে বিদায় নিয়েছেন তিনি। এই ইভেন্টে আমেরিকান সাতারু অ্যালেক্স জে  ৪৭.৫৭ সেকেন্ড নিয়ে বাছাইয়ে সেরা হয়েছেন।

ডোপ টেস্ট ও অন্য আনুষ্ঠানিকতা শেষে কয়েক মিনিটের মধ্যে মিক্সড জোনে পাওয়া গেলো বাংলাদেশের সামিউলকে। সেমিফাইনালের আগে বিদায় নিলেও নিজের ক্যারিয়ারে সেরা টাইমিং করে খুশি রাজবাড়ীর সাঁতারু, ‘ক্যারিয়ারে সেরা টাইমিং হয়েছে এতে আমি খুশি। নিজের টাইমিং ভালো করার চেষ্টা ছিল সেটা পেরেছি।’

১০০ মিটার ফ্রি স্টাইলে সামিউলের সেরা টাইমিং ছিল ৫৩ দশমিক ১২ সেকেন্ড। আজ প্যারিস অলিম্পিকে মাত্র ০.০২ সেকেন্ড কমিয়ে ৫৩ দশমিক ১০-এ শেষ করেছেন। নিজের সেরা টাইমিং হলেও আন্তর্জাতিক মানদণ্ডে অনেক পিছিয়ে সেটাও স্বীকার করে সামিউল বলেছেন, ‘আসলে এই ইভেন্টে সেমিফাইনালে খেলা সাঁতারুদের টাইমিং থাকে ৪৭-৪৮ সেকেন্ডের মধ্যে। আমরা সেই তুলনায় অনেক পিছিয়ে। আমি নিজের সেরা টাইমিং করলেও ইচ্ছে ছিল ৫২’র ( ৫২ সেকেন্ড ) মধ্যে থাকতে। কিন্তু হলো না। এখন না হলেও একটু এগিয়েছি এতে খুশি।’

সামিউল মূলত ব্যাকস্ট্রোক সাঁতারু। বিশ্ব সাঁতার সংস্থা তাকে প্যারিস অলিম্পিকে ফ্রি স্টাইলে ওয়াইল্ড কার্ড দিয়েছে। এখন অন্য ইভেন্টের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেছেন, ‘ফেব্রুয়ারি থেকে আমি ফ্রি স্টাইলও করছি। থাইল্যান্ডে কয়েক মাস অনুশীলন করেছি ফ্রি স্টাইলে। ব্যাকস্ট্রোক ও ফ্রি স্টাইল দু’টোই এখন আমার ইভেন্ট। দুটোই চালিয়ে যেতে পারবো ’

/এফআইআর/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের