ফেলপসের রেকর্ড ভেঙে মার্শার চতুর্থ সোনা

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০২৪, ১১:০০আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৪:৩২

সপ্তাহটা স্বপ্নের মতো কেটেছে ফরাসি সাঁতারু লিওঁ মার্শার। পুলে তারই দাপট চলছে রীতিমত। সর্বশেষ ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে সেরা হয়ে নিশ্চিত করেছেন চতুর্থ সোনার পদক!

চারটি সোনা জিতে আবার কীর্তিও গড়েছেন তিনি। কিংবদন্তি মাইকেল ফেলপসের পর এক আসরে চারটি ব্যক্তিগত সোনা জিতেছেন। ফেলপস সেটা করেছিলেন ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে।

মার্শা সোনা জিততে সময় নিয়েছেন ১ মিনিট ৫৪.০৬ সেকেন্ড। ইতিহাসে যা দ্বিতীয় সেরা। তবে অলিম্পিক রেকর্ড। ব্রিটেনের ডানকান স্কট জিতেছেন রূপা আর চীনের ওয়াং শান জিতেছেন ব্রোঞ্জ। 

ফরাসিদের জন্য রাতটা ছিল স্মরণীয়। দর্শক সারিতে এ সময় থেকে উদযাপনে সঙ্গী ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ২২ বছর বয়সী ফরাসি পোস্টার বয় মার্শার জন্যও সপ্তাহটা ছিল স্মরণ করে রাখার মতো, ‘আমার মনে হয় এই সপ্তাহে ভুল কিছু হয়নি। বলা যায় সব কিছু ছিল নিখুঁত।’

মার্শা এরই মধ্যে ২০০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকের সঙ্গে ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে সোনা জিতেছেন। তাই এই লড়াইয়ে ফেভারিট ছিলেন তিনি।  

/এফআইআর/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের