অলিম্পিক ভিলেজের অব্যবস্থাপনায় পার্কের ঘাসে ঘুমালেন সোনাজয়ী!

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০২৪, ১৯:৩৯আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৯:৩৯

সৌদি আরবের রোয়ার হুসেন আলিরেজার ইনস্টাগ্রাম পোস্টের একটি ছবি ভাইরাল। একজন অ্যাথলেট পার্কের ঘাসে তোয়ালে বিছিয়ে ঘুমিয়ে আছেন। তিনি হলেন অলিম্পিক সোনাজয়ী ও ইতালিয়ান সাঁতারু থমাস কেক্কোন। অলিম্পিক ভিলেজের ভেতরে নানা অব্যবস্থাপনার কারণে তিনি এভাবে ঘুমিয়েছেন!

১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে সোনা জিতেছেন কেক্কোন। পুরুষদের ৪*১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতেও জিতেছেন ব্রোঞ্জ। গেমস ভিলেজে জীবন যাপন নিয়ে নানা অভিযোগের পর এই সাফল্য পান তিনি।

ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেছে, কেক্কোন রাস্তার পাশে ঘাসের ওপর তোয়ালে বিছিয়ে ঘুমিয়ে আছেন। ৪*১০০ মিটার মিডলে রিলে ফাইনালে তার ব্যর্থ হওয়ার আগের ছবি এটি কি না জানা যায়নি।

এর আগে কেক্কোন অভিযোগ করেন, ভিলেজের ভেতরে কোনও এসির ব্যবস্থা নেই। প্রচণ্ড গরম। খাবারের মানও ভালো না। তিনি জানান, এই কারণে অনেক অ্যাথলেট অলিম্পিক ভিলেজ ছেড়ে গেছেন। বিকালের তাপদাহ ও হইচইয়ের কারণে তিনি বিশ্রাম নিতে পারেন না।

কেক্কোনের আগে কোকো গফ ভিলেজের ভেতরের অবস্থা নিয়ে অভিযোগ করেন। পুরো আমেরিকান টেনিস টিম বিকল্প ব্যবস্থায় থাকছেন। ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয় ৪০টি ভ্রাম্যমাণ এসি পাঠিয়েছেন অ্যাথলেটদের জন্য। 

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের