চলে গেলেন ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৬

ক্রীড়া সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র অঘোর মন্ডল মারা গেছেন। বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন তিনি। বিএসএমএমইউতে বুধবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঘোর। তিনি ২০১৬ সালে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তার মৃত্যুতে বিএসজেএ পরিবার গভীরভাবে শোকাহত। বিসিবি ও ক্রীড়া লেখক সমিতিও শোক জানিয়েছে। 

৫৮ বছর বয়সী এই প্রথিতযশা সাংবাদিক রেখে গেছেন স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী। দীর্ঘদিন ধরেই অঘোর কিডনি ও হৃদরোগের গুরুতর সমস্যায় ভুগছিলেন। এই জটিলতার পাশাপাশি গত ৫ সেপ্টেম্বর থেকে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন। পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি হওয়ায় আইসিইউ এবং লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।

অঘোর তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে নিজের জীবনকে জড়িয়ে রেখেছিলেন। নব্বইয়ের দশকে ভোরের কাগজ থেকে তার সাংবাদিক জীবনের শুরু হয়। একবিংশ শতাব্দীর শুরুর দিকে সম্প্রচারে মাধ্যমে যোগ দেন তিনি। দীর্ঘদিন কাজ করেছেন চ্যানেল আই, দীপ্ত টিভিতে। সবশেষ এটিএন নিউজে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

অঘোরের পরলোকগমনে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ রাত ৮টায় ডিআরইউ চত্বরে তার কফিনে শ্রদ্ধা নিবেদন করা হবে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি