অস্ট্রিয়া থেকে দেড় কোটি টাকার পিস্তল এসেছে বাংলাদেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:৩০আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:৩২

শ্যুটারদের জন্য আগে জার্মানি থেকে রাইফেল নিয়ে এসেছিল শ্যুটিং স্পোর্টস ফেডারেশন। এবার এসেছে পিস্তল। অস্ট্রিয়ার স্টেয়ার আর্মস কোম্পানি থেকে আধুনিক মানের ৪৪টি .১৭৭ ম্যাচ এয়ার পিস্তল বাংলাদেশে আনা হয়েছে।

রবিবার রাতে আসা এয়ার পিস্তলগুলো ফেডারেশনের ইতিহাসে বৃহত্তম চালান। এর খরচ পড়েছে শুল্কসহ এক কোটি ৫৮ লাখ টাকা। শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক ওয়াইজ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আধুনিক মানের .১৭৭ ম্যাচ এয়ার পিস্তলের মাধ্যমে বাংলাদেশের শ্যুটাররা আরও ভালো ফলাফল অর্জন করতে পারবে এটাই আমাদের প্রত্যাশা। প্রতিটি পিস্তলের জন্য শুল্কসহ তিন লাখ ৬০ হাজার টাকার মতো পড়েছে।’

পিস্তলগুলো চাহিদা অনুযায়ী বিকেএসপি ও ক্লাবসহ অন্যদের ব্যবহারের জন্য দেওয়া হবে। আধুনিক পিস্তল দেখে শ্যুটার শোভন চৌধুরী বলেছেন, ‘শ্যুটিং স্পোর্টস ফেডারেশনকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই এই অসাধারণ উদ্যোগের জন্য। অস্ট্রিয়ার বিখ্যাত স্টেয়ার আর্মস কোম্পানি থেকে ৪৪টি অত্যাধুনিক পিস্তল সংগ্রহ করার মাধ্যমে ফেডারেশন দেশের শ্যুটিং ক্রীড়ার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই অত্যাধুনিক এয়ার পিস্তলগুলো শ্যুটারদের প্রতিযোগিতায় দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি