শ্রীলঙ্কা নয়, বাংলাদেশে আসছে নেপাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৬

কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটি এসেই একের পর এক টেস্ট সিরিজ খেলার ঘোষণা দিয়েছিল। যার শুরু হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দিয়ে। কিন্তু লঙ্কানদের সমস্যার কারণে তাদের বদলে নেপাল আসছে ঢাকায়। পাঁচটি ম্যাচ খেলতে হিমালয় কন্যার দেশ ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসবে। 

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘শ্রীলঙ্কা কাবাডি ফেডারেশনের অধিকাংশ খেলোয়াড় সার্ভিসেস সংস্থার। এই সময়ে তাদের আসাটা কঠিন। তাই তারা এখন নয়, এপ্রিলে আসতে চাইছে। তাই আমরা নেপাল পুরুষ দলকে আমন্ত্রণ জানালে ওরা এখন ঢাকায় আসছে। আর আমাদের নারী দলকে নেপালে গিয়ে খেলার আমন্ত্রণ জানিয়েছে।’

নেপালের বিপক্ষে টেস্ট সিরিজ পল্টন ময়দানে আয়োজন করবে ফেডারেশন। আগামীকাল থেকে পল্টন ময়দানে কাবাডি কোর্ট স্থাপন ও প্রয়োজনীয় সজ্জার কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী