বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১১

কদিন আগে ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নাম পাল্টে ফেলা হয়। আজ শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকার পল্টনে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পাল্টানোর খবর নিশ্চিত করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত ক্রীড়া স্থাপনার নামকরণ সংক্রান্ত এক প্রজ্ঞাপন পাঠানো হয়েছে। ঢাকার পল্টনে অবস্থিত স্টেডিয়ামের নতুন নাম হয়েছে জাতীয় স্টেডিয়াম।

১৯৫৪ সালে পল্টনে নির্মিত ঢাকা স্টেডিয়াম বহু বছর ধরে ক্রীড়াক্ষেত্রের বড় বড় ইভেন্ট আয়োজন করে আসছে। ১৯৯৬-২০০১ এ আওয়ামী লীগের শাসনামলে এর নামকরণ হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

আগের সরকার প্রধানের পরিবারের অনেকের নামে ছিল ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনা। অর্ন্তবর্তীকালীন সরকার ওই পরিবারের নামে কোনও স্থাপনার নামকরণ না রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়, তারই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের নাম পাল্টানো হয়েছে কদিন আগে। এবার ঢাকায় ঐতিহ্যবাহী স্টেডিয়ামও নতুন নামে পরিচিত হতে যাচ্ছে। আগামীতে জেলা ও জাতীয় পর্যায়ের আরও স্থাপনার নাম পাল্টানোর প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়।  

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী