হ্যান্ডবলে ৩৪ বছরের শাসনের অবসান, সালাউদ্দিনের হাতে ব্যাটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ মার্চ ২০২৫, ২০:৪২আপডেট : ১৯ মার্চ ২০২৫, ২০:৪২

১৯৯১ থেকে ২০২৫। প্রায় তিন যুগেরও বেশি সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হ্যান্ডবলের সাধারণ সম্পাদক পদে আসীন ছিলেন আসাদুজ্জামান কোহিনূর। এবার তার রাজত্বের অবসান হয়েছে। বর্তমান কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি কোহিনূরের জায়গায় নতুন সাধারণ সম্পাদক করেছে সালাউদ্দিন আহমেদকে। 

১৯ সদস্যের কমিটির সভাপতি করা হয়েছে এনএসআই এর ডিজি মেজর জেনারেল সারোয়ার ফরিদকে। এছাড়া নির্বাচিত কমিটির ৫ জনের জায়গা হয়েছে। দুজন আলোচিত কোচও রয়েছেন- আমজাদ আকন্দ ও ডালিয়া আক্তার। ফুটবল রেফারি তৈয়ব হাসানও রয়েছেন। 

অ্যাডহক কমিটির যুগ্ম সম্পাদক হয়েছেন রাশিদা আফজালুন্নেসা।

৩৪ বছর ধরে সাধারণ সম্পাদক থাকা কোহিনূর এই পদে আর থাকতে পারবেন না, তা বুঝে কিছু দিন আগেই সতীর্থদের কাছ বিদায় নিয়ে কানাডা পাড়ি জমিয়েছেন। 

নতুন সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সাবেক খেলোয়াড় থেকে এক যুগ ধরে সংগঠক হয়ে কাজ করছেন।

অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক পদে আসীন হয়ে এই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রথমবারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছি। এটা আমার জন্য কঠিন চ্যালেঞ্জের। শুধু দায়িত্ব পেলে তো হবে না, এখন তা সুচারুভাবে চালিয়ে নিতে হবে। খেলাটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়াই বড় লক্ষ্য। এটা বলতে পারি আমি দুর্নীতি পছন্দ করি না। কাউকে করতেও দেবো না।’

শুধু হ্যান্ডবল নয়, জুডো,রাগবি,সাইক্লিং ও রেসলিংয়েও নতুন কমিটি হয়েছে। কোহিনূরের পাশাপাশি অনেক বছর থাকা রেসলিংয়ে তাবিউর রহমান যুগের অবসান হয়েছে। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি