নেপালে কাবাডি খেলে ১ হাজার ডলার পেলেন ৬ বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৫, ১৭:৪৯আপডেট : ০৮ মে ২০২৫, ১৭:৪৯

নেপালে ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগে অংশ নিয়েছিলেন বাংলাদেশের ছয় জন খেলোয়াড়। খেলা আরও আগে শেষ হলেও অবশেষে পারিশ্রমিক আজ বৃহস্পতিবার বুঝে পেয়েছেন সবাই। প্রত্যেকে পেয়েছেন ১ হাজার ডলারের সমপরিমাণ টাকা। 

নেপাল থেকে প্রাপ্ত অর্থ বাংলাদেশ কাবাডি ফেডারেশন খেলোয়াড়দের বুঝিয়ে দিয়েছে। 

নেপাল কাবাডি লিগ খেলে আসা বাংলাদেশের ছয় খেলোয়াড় হচ্ছেন মনিরুল চৌধুরী, ইয়াসিন আরাফাত, মিজানুর রহমান, শাহ মোহাম্মদ শাহান, সবুজ মিয়া ও রোমান হোসেন। 

গত জানুয়ারিতে ৬ দলের অংশগ্রহণে নেপালে অনুষ্ঠিত হয় ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগ। দেরিতে টাকা পাওয়া প্রসঙ্গে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ জানান, ‘ফ্র্যাঞ্চাইজির একটা প্রক্রিয়া থাকে। প্রক্রিয়ার মাধ্যমে টাকাটা আসতে হয়। টাকাটা ওনারা পাঠিয়েছেন। সেই টাকা আমাদের খেলোয়াড়রা পেয়েছে। এটা এমন না যে খেলা শেষ করার সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবে। ভারতের প্রো কাবাডি এরপর ফ্র্যাঞ্চাইজি মডেলের কোনও টুর্নামেন্ট ক্রিকেট, ফুটবল, হকি যাই দেখেন না কেন সেখানে কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের সঙ্গে একটা মেয়াদকাল থাকে। সেক্ষেত্রে আমাদের ছেলেরা এখন টাকা পেয়েছে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি