নেপালকে নিষিদ্ধ করলো ফিফা

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৬, ১৯:০৮আপডেট : ২৫ জুন ২০২৬, ১৯:০৮

অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএনএফএ) নিষিদ্ধ করেছে ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা।

ফিফার বিধিমালার গুরুতর লঙ্ঘনের কারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে এএনএফএ-কে পাঠানো এক চিঠিতে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার মহাসচিব মাতিয়াস গ্রাফস্টর্ম নিশ্চিত করেছেন। দেশটির ক্রীড়া প্রশাসনের সরকারি সংস্থা নেপালের জাতীয় ক্রীড়া পরিষদ এই বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে মনে করছে ফিফা। ফুটবল ফেডারেশনগুলো স্বাধীনভাবে পরিচালিত হওয়া উচিত। বিশেষ করে নেতৃত্ব নির্বাচনসহ অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলোতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ থাকা উচিত নয় বলে মনে করছে ফিফা।

ফিফার স্থগিতাদেশের কারণে নেপাল ফিফা বা মহাদেশীয় ফুটবল সংস্থাগুলোর আয়োজিত কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

নেপালের ওপর ফিফার নিষেধাজ্ঞার কারণে ভীষণ উদ্বিগ্ন এএনএফএ’র মুখপাত্র সুরেশ শাহ। এক বিবৃতিতে সুরেশ বলেন, ‘এই স্থগিতাদেশ সরাসরি আমাদের খেলোয়াড়দের ক্ষতিগ্রস্ত করছে। তাদের সুযোগ-সুবিধা কেড়ে নিচ্ছে। যেসব ক্রীড়াবিদ আন্তর্জাতিক পর্যায়ে নেপালের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছেন, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।’

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
দুই সাবেক কর্মকর্তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করলো ফিফা
সর্বশেষ খবর
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়