চাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমসে পদক জয়ের কাছে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৮

জাপানের নাগোয়ায় চাইনিজ তাইপেকে ৪৮-৪৭ পয়েন্টে হারিয়ে পদক জয়ের কাছে বাংলাদেশ। 

চাইনিজ তাইপে বনাম বাংলাদেশের ম্যাচটিতে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। কখনও চাইনিজ তাইপে লিড নিয়েছে, আবার কখনও এগিয়ে গেছে বাংলাদেশ। একেবারে শেষ মিনিটে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। 

গত এশিয়াডে চাইনিজ তাইপের কাছে হেরে বাংলাদেশ ব্রোঞ্জ পায়নি। তাই এদিন শুরু থেকে বাংলাদেশ বেশ সতর্ক ছিল। এক পর্যায়ে বাংলাদেশ ৭ পয়েন্টে এগিয়ে ছিল। প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের ভুলে তাইপে কিছু পয়েন্ট আদায় করে। এতে ২৪-২০ পয়েন্টে শেষ হয় প্রথমার্ধ। তবে শেষ হাসি বাংলাদেশই হেসেছে।

তাতে টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ এখন পদক জয়ের পথে। আগামীকাল জাপানকে হারালেই বাংলাদেশের গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত হবে। পুরুষ কাবাডিতে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। ভারত, দক্ষিণ কোরিয়া, চায়নিজ তাইপে ও স্বাগতিক জাপানের সঙ্গে রয়েছে বাংলাদেশ। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনালে খেলবে। কাবাডিতে চার সেমিফাইনালিস্টই পদক পায়। ভারত এই গ্রুপের টপ ফেভারিট। চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশ রানার্সআপ হওয়ার দৌঁড়ে রয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
এশিয়ান গেমসে ২ হাজার অ্যাথলেটের জন্য কনটেইনার, মুগ্ধ আইওসি সভাপতি
সর্বশেষ খবর
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমের বিরুদ্ধে দুদকের দুই মামলা
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমের বিরুদ্ধে দুদকের দুই মামলা
প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা 
প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা 
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি