এশিয়ান গেমসে সেমিফাইনালে ইমরানুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৬

এশিয়ান গেমসে নিজের সেরা ছন্দে দেখা গেলো না বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানকে। তবে টাইমিং মনমতো না হলেও শেষ পর্যন্ত সেমিফাইনালের টিকিট ঠিকই পেয়েছেন ৩৩ বছর বয়সী এই স্প্রিন্টার।

এশিয়ান গেমসের অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সেরা ২৪ জনের মধ্যে ২২তম হয়েছেন ইমরানুর। নিজের হিটে ছয়জনের মধ্যে চতুর্থ হন বাংলাদেশের এই অ্যাথলেট।

ইমরানের হিটে তৃতীয় হওয়া তাইপের অ্যাথলেট সময় নিয়েছেন ১০.৩৮ সেকেন্ড। ফলে হিটে সরাসরি সেরা তিনে জায়গা করে নিতে পারেননি ইমরানুর। তবে সব হিট মিলিয়ে সেরা টাইমিং করা ছয় অ্যাথলেটের একজন হিসেবে সেমিফাইনালে উঠেছেন তিনি।

ইমরানের ক্যারিয়ারসেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। চলতি মৌসুমে তার সেরা টাইমিং ১০.২৪ সেকেন্ড। তবে এদিন কোনোটির কাছাকাছিও যেতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানব।

সেমিফাইনালে ওঠার পর নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি ইমরানুর। দৌড় শেষে বলেন, ‘জিতলাম বটে, তবে খেলাটা একদম ভালো হয়নি। নিজের সেরাটা দিতে পারিনি। কিন্তু আমরা আগামীকালের সেমিফাইনালে পৌঁছে গেছি। ইনশাআল্লাহ, নিশ্চিতভাবেই খেলায় আরও উন্নতি করতে হবে। সবার সমর্থনের জন্য ধন্যবাদ।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্যাস সংকটের মধ্যে দুঃসংবাদ, এলএনজি সরবরাহ ব্যাহত
গ্যাস সংকটের মধ্যে দুঃসংবাদ, এলএনজি সরবরাহ ব্যাহত
পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ ‘বিবেচনা’ করবে রাশিয়া
পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ ‘বিবেচনা’ করবে রাশিয়া
গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: যা আছে ৯ লাখ টাকার আপসনামায়
গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: যা আছে ৯ লাখ টাকার আপসনামায়
ড্রামের ভেতর থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে, কী ঘটেছিল
ড্রামের ভেতর থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে, কী ঘটেছিল
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন