ড্রামের ভেতর থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে, কী ঘটেছিল

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৮

ময়মনসিংহ সদরের একটি খালের পানিতে ভাসতে থাকা প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার করা মরদেহের পরিচয় মিলেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। তিনি ত্রিশাল উপজেলার রমেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। বাড়ি ত্রিশালে হলেও স্ত্রী-সন্তান নিয়ে নগরীর স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং জুয়েলারি কারিগরের কাজ করতেন। তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সদরের বেগুনবাড়ি স্লুইসগেট এলাকার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ‌‘নিহতের মাথায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ ড্রামে ভরে সেখানে ফেলে রাখা হয়। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।’

/এএম/ 
সম্পর্কিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আসলে কোন কারণে হত্যাকাণ্ডের শিকার হলেন তারা?
ভাত চুরি নিয়ে সন্দেহ, আজমুলের ওপর একটানা ৩ ঘণ্টা চলে নির্যাতন
সর্বশেষ খবর
ই-রিসোর্স ব্যবহারের সুযোগ বাড়াতে হিট-বিডিরেনের চুক্তি
ই-রিসোর্স ব্যবহারের সুযোগ বাড়াতে হিট-বিডিরেনের চুক্তি
গাড়ির চেয়েও ছোট বিমান, তবু উড়েছে আকাশে!
গাড়ির চেয়েও ছোট বিমান, তবু উড়েছে আকাশে!
প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দরে ইরান হামলা চালালে কী ঘটবে?
প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দরে ইরান হামলা চালালে কী ঘটবে?
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের দুই তরুণের অভিষেক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের দুই তরুণের অভিষেক
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন