কাজাখস্তানকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক 
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১

এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের পুরুষ দ্বৈত বিভাগে কাজাখস্তানকে সরাসরি দুই গেমে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান।

ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেশিয়ামের কোর্ট-২-তে কাজাখস্তানের আরতুর নিয়াজভ ও খাইতমুরাত কুলমাতভ জুটির বিপক্ষে খেলতে নামে বাংলাদেশের জুটি। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন গৌরব-আয়মান।

প্রথম গেমে প্রতিপক্ষকে কোনও সুযোগই দেয়নি বাংলাদেশ। ২১-৮ ব্যবধানে গেমটি জিতে এগিয়ে যায় গৌরব-আয়মান জুটি। দ্বিতীয় গেমেও একই ধারাবাহিকতা ধরে রেখে ২১-১২ ব্যবধানে জয় নিশ্চিত করেন তারা।

এতে সরাসরি ২-০ গেমে কাজাখস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের ব্যাডমিন্টন পুরুষ দ্বৈত বিভাগের রাউন্ড অব ১৬-তে উঠেছে বাংলাদেশ।

এশিয়ান গেমসের ব্যাডমিন্টন ইভেন্টে বাংলাদেশের অংশগ্রহণের ইতিহাসও নতুন। এবারই প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ব্যাডমিন্টন ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রথমবারই শেষ ষোলো নিশ্চিত করলেন লাল-সবুজের শাটলাররা।

/টিএ/আইএএম/
সম্পর্কিত
আমিরুল-জিমির নৈপুণ্যে বাংলাদেশের দারুণ জয়
জাপানে ৬ গোলের ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রথম পয়েন্ট
এশিয়ান গেমসে ১৭ বছরের ওহাশির বিশ্বরেকর্ড
সর্বশেষ খবর
হরমুজে নৌ চলাচলের স্বাধীনতায় জাতিসংঘে ফ্রান্সের প্রস্তাব
হরমুজে নৌ চলাচলের স্বাধীনতায় জাতিসংঘে ফ্রান্সের প্রস্তাব
নদী থেকে ৩ ভাইবোনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ বাবা
নদী থেকে ৩ ভাইবোনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ বাবা
৮৩ জন নিয়োগ পেলেও মেধাতালিকায় ৫৪তম হওয়া জাহিদ চাকরি পাননি
৮৩ জন নিয়োগ পেলেও মেধাতালিকায় ৫৪তম হওয়া জাহিদ চাকরি পাননি
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ১৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ১৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ