বিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিকেএসপির অডিও ভিজ্যুয়াল সেন্টারে ফিতা ও কেক কাটার মাধ্যমে সেন্টারটির উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি সেক্রেটারি রুয়ান চাওচি।

এ সময় ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও বিকেএসপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে বিকেএসপির প্রশিক্ষণার্থী ও বিকেএসপিতে ক্রিকেট প্রশিক্ষণরত চীনা প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে চীনা প্রতিনিধি দল বিকেএসপির কলেজ শাখায় স্থাপিত ল্যাঙ্গুয়েজ ল্যাব, ইনডোর ক্রিকেট সেন্টার ও তাইচি সেন্টার পরিদর্শন করে।

এর আগে প্রতিনিধি দলটি বিকেএসপির মহাপরিচালকের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়।

২০২৪ সালে বিকেএসপি ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতামূলক কার্যক্রম চলছে। এর আওতায় ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিকেএসপিতে তাইচি সেন্টার স্থাপন, প্রশিক্ষণার্থীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে এক্সচেঞ্জ ট্রেনিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি বিকেএসপি ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রিকেট প্রশিক্ষণ দিচ্ছে।

বিকেএসপির প্রশিক্ষণার্থীদের চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। বর্তমানে তিন জন চীনা ভাষা প্রশিক্ষকের অধীনে প্রথম ব্যাচে ৬০ প্রশিক্ষণার্থী ভাষা শিখছে।

এ ছাড়া বিকেএসপির ১০ জন সাবেক প্রশিক্ষণার্থী বর্তমানে চীনে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক প্রশিক্ষণার্থীর চীনে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণে চীনা ভাষায় দক্ষতা সহায়ক হবে বলে আশা করছে বিকেএসপি কর্তৃপক্ষ।

/এসএমএ/এফআর/
সম্পর্কিত
৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে গেলো চীনের দুই জায়ান্ট পান্ডা
অর্থনৈতিক করিডোর নিয়ে যা বললেন চীনের রাষ্ট্রদূত
সর্বশেষ খবর
সাউথইস্ট ব্যাংকের পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন আজিজুল হক ও নুরজাহান বেগম
সাউথইস্ট ব্যাংকের পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন আজিজুল হক ও নুরজাহান বেগম
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে উচ্চস্বরে পড়া নিয়ে সংঘর্ষে আহত ১০
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে উচ্চস্বরে পড়া নিয়ে সংঘর্ষে আহত ১০
টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর, ২০২৬)
স্কুলছাত্রী হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা
স্কুলছাত্রী হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত