আর্চারি ফেডারেশনের নির্বাচনে থাকছেন আন্তর্জাতিক পর্যবেক্ষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ১৯:৪৩ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৯:৪৩

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের প্রস্তুতি চলছে। নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক আর্চারি সংস্থার প্রতিনিধিরা। কাউন্সিলরদের স্বাধীনভাবে প্রার্থী হওয়া এবং ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।

আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ আর্চারি ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এরই মধ্যে নির্বাচনের তফসিলও প্রকাশ করা হয়েছে। নির্বাচন সামনে রেখে ফেডারেশন সভাপতি জানিয়েছেন, অংশগ্রহণের ক্ষেত্রে কোনো কাউন্সিলরের জন্য বাধা থাকবে না। নিয়ম মেনে যে কেউ যেকোনো পদে প্রার্থী হতে পারবেন। পাশাপাশি কাউন্সিলররা যাতে নির্ভয়ে ও স্বাধীনভাবে ভোট দিতে পারেন, সেই পরিবেশও নিশ্চিত করা হবে।

নির্বাচন পর্যবেক্ষণে ওয়ার্ল্ড আর্চারি, ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও সাউথ এশিয়ার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারা পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার করা হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখবেন।

নির্বাচন নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বলেন, সবাই যেন নিজেদের অধিকার অনুযায়ী নির্বাচনে অংশ নিতে পারেন, সেটিই তার প্রত্যাশা। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হোক, সেটাই চান তিনি।

ফেডারেশনের অগ্রগতি প্রসঙ্গে সভাপতি বলেন, আর্চারি ফেডারেশন এখন আগের তুলনায় অনেক বড় হয়েছে। খেলাটির সাফল্য এবং আন্তর্জাতিক পর্যায়ে পদক অর্জনের কারণে ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ বেড়েছে। গত ২৫ বছরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের আর্চাররা প্রায় ৪৫ থেকে ৪৭টি পদক অর্জন করেছেন। এই অর্জনকে ফেডারেশনের বড় শক্তি হিসেবে দেখছেন তিনি।

খেলোয়াড়দের ভালো ফলাফল এবং সংগঠকদের সক্রিয় ভূমিকার কারণে দেশের আর্চারি প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে বলেও মনে করেন ফেডারেশন সভাপতি। বর্তমান অগ্রগতি নিয়ে নিজের কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছেন তিনি।

সব মিলিয়ে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের প্রত্যাশা ফেডারেশন সভাপতির।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২,০৬৭ শিক্ষার্থী
আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২,০৬৭ শিক্ষার্থী
কাজ শুরু হয় না, শুরু হলে ঠিকাদারদের খুঁজে পাওয়া যায় না: ডেপুটি স্পিকার
কাজ শুরু হয় না, শুরু হলে ঠিকাদারদের খুঁজে পাওয়া যায় না: ডেপুটি স্পিকার
আইনশৃঙ্খলা মোকাবিলায় সরকারের ব্যর্থতায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি নাহিদের
আইনশৃঙ্খলা মোকাবিলায় সরকারের ব্যর্থতায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি নাহিদের
এআই জোয়ারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়ালো ১ ট্রিলিয়ন
এআই জোয়ারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়ালো ১ ট্রিলিয়ন
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’