তরুণ জেভেরেভের কাছে হারলেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০১৭, ১২:২১আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১২:৪১

তরুণ জেভেরেভের কাছে হারলেন ফেদেরার মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন রজার ফেদেরার। কিছুদিন আগে জিতেছেন রেকর্ড ১৯তম গ্র্যান্ড স্লাম। উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়ে অপেক্ষায় আছেন র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানটা পাকা করবেন বলে। অথচ এর আগেই তাকে চমক দেখতে হলো মন্ট্রিল মাস্টার্সে! ফাইনালে ২০ বছর বয়সী জার্মানির আলেক্সান্দার জেভেরেভের কাছে হেরে গেছেন ৩৬ বছর বয়সী এই তারকা।
ফাইনালে র‌্যাংকিংয়ের ৮ নম্বরে থাকা জেভেরেভ জয় পেয়েছেন ৬-৩, ৬-৪ গেমে।  মাত্র ২০ বছর বয়সী এই তারকা এই বছরে ভালোই ফর্মে রয়েছেন।  এ নিয়ে তিনটি শিরোপা ঘরে তুলেছেন।

২০ বছর বয়সী জার্মানির এই তারকার কাছে বছরের তৃতীয় হারের তিক্ত স্বাদ নিলেন ফেদেরার। মৌসুমটা দুর্দান্ত কাটানো ফেদেরার এই টুর্নামেন্টে হোঁচট খেলেও সিনসিনাটি ওপেন জিতেও র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানটা পাকা করতে পারবেন। অবশ্য এ ক্ষেত্রে রাফায়েল নাদালের সঙ্গে যুদ্ধ করেই যেতে হবে। ২১ আগস্টের পর জানা যাবে কে থাকছে শীর্ষে।

 /এফআইআর/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম