রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিসের উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৭, ২০:১৩আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ২০:২০

উদ্বোধন হলো আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের ২৬তম আসরের উদ্বোধন করা হয়েছে। 

রবিবার বিকেলে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা মুঠোফোনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এরপর বক্তব্য দেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আক্কাস আলী ও টুর্নামেন্ট পরিচালক নূর ইসলাম।

র‌্যাংকিং পয়েন্ট অর্জনের জন্য সোমবার সকাল থেকে এবারের আসরে ১৩ দেশের ৯৩ জন খেলোয়াড় লড়াই করবে। অংশগ্রহণকারী বালকদের মধ্যে শীর্ষ খেলোয়াড় ভারতের রিশাব শারদা। তার আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) জুনিয়র র‌্যাংকিং ২৯৯। আর বালিকাদের মধ্যে চাইনিজ তাইপের উই নিং ফাং শীর্ষ খেলোয়াড়। তার র‌্যাংকিং ৮৪৬।

রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় এই আসর চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে খেলা উপভোগ করার জন্য কোনও ফি দেওয়া লাগবে না। প্রথম দিন থেকেই সবাই খেলা উপভোগ করতে পারবেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের