উইম্বলডন ফাইনালে সেরেনা-কেরবার

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০১৮, ১০:৪৫আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১০:৪৫

দুই বছর পর আবারও উইম্বলডন ফাইনালে মুখোমুখি সেরেনা-কেরবার মাতৃত্বকালীন বিরতির পর গত মার্চে কোর্টে ফিরেছিলেন সেরেনা উইলিয়ামস। চোটের কারণে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে সরে দাঁড়ান। তবে তিনি যে এখন পুরোপুরি ফিট, তার প্রমাণ দিলেন উইম্বলডনের ফাইনালে উঠে।

৮ নম্বর উইম্বলডন শিরোপা জয়ের পথে সেরেনার শেষ বাধা অ্যাঞ্জেলিক কেরবার। বৃহস্পতিবার দুজনই সরাসরি সেটে জিতেছেন সেমিফাইনাল। সেরেনা ৬-৪, ৬-৪ গেমে হারান জার্মানির জুলিয়া জর্জেসকে। আর লাটভিয়ার জেলেনা ওস্তাপেঙ্কোকে ৬-৩, ৬-৩ গেমে হারান কেরবার।

২০১৬ সালের ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে এবার। ওই ম্যাচে কেরবারকে হারিয়ে সপ্তম উইম্বলডন জেতেন সেরেনা। তার আগে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠে সেরেনাকে হারান কেরবার।

জার্মান এই প্রতিদ্বন্দ্বীকে আবারও ফাইনালে হারিয়ে ২৪তম গ্র্যান্ড স্লাম জিতে রেকর্ড স্পর্শ করতে চান সেরেনা। তবে সাফল্যের জন্য মরিয়া না হয়ে ম্যাচটা উপভোগ করতে চান এ আমেরিকান তারকা, ‘আমার হারানোর কিছু নেই। আমি খোলামেলা মনে খেলছি। প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছি আমি।’ বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম