এশিয়ান ডেভেলপমেন্ট টেনিসের সেমিফাইনালে আলভী-রুমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ২১:৫৪আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২২:০৪

মাহাদী হাসান আলভী থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট টেনিসের ডিভিশন-২ প্রতিযোগিতার তৃতীয় দিনে বালক এককের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের মাহাদী হাসান আলভী ও রুমান হোসেন।

বুধবার কোয়ার্টার ফাইনালে মাহাদী ৬-২, ৬-৩ গেমে জর্দানের সাঈদ মাশনিকে ও রুমান ০-৬, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছে নেপালের আরাভ হাদাকে। তবে বাংলাদেশের অন্য প্রতিদ্বন্দ্বী জুবায়েদ উৎস ৬-৪, ২-৬, ৩-৬ গেমে হেরেছে জর্দানের মোহাম্মদ আলটপের কাছে।

বালক দ্বৈতের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের রুমান হোসেন ও পাকিস্তানের হামিদ ইসরার জুটি। তারা  ৬-১, ৭-৫ গেমে বাংলাদেশের মাহাদী হাসান ও জুবায়েদ উৎসকে হারিয়ে নিশ্চিত করেছে শেষ চার।

বালিকা বিভাগে বাংলাদেশের মাসফিয়া আফরিন ও মঙ্গোলিয়ার এখরিলগুন বারবায়া জুটি ৬-১, ৬-১ গেমে ম্যাকাওর জিং ইং চং ও নিকল কৃষ্ণা কু জর্জকে হারিয়ে উঠেছে সেমিফাইনালে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের