ফেরারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০১৯, ১০:৫৮আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১০:৫৮

ফেরারকে সান্ত্বনা দেন নাদাল ডেভিড ফেরারকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে ১২তম বার্সেলোনা ওপেন শিরোপার পথে আরও একটি ধাপ ফেললেন রাফায়েল নাদাল। স্বদেশী প্রতিপক্ষকে বিদায় করে বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে উঠলেন স্প্যানিশ তারকা।

আগামী মাসে মাদ্রিদ ওপেন খেলে টেনিসকে বিদায় বলবেন ফেরার। তার আগে শেষবার পা পড়লো তার বার্সেলোনা ওপেনে। শেষ ষোলোতে হারের পর অশ্রুসিক্ত হয়ে পড়েন এই ৩৭ বছর বয়সী খেলোয়াড়। তাকে সান্ত্বনা দেন নাদাল।

অবশ্য তার আগে কোর্টে আবেগকে কোনও ধরনের প্রশ্রয় দেননি নাদাল। টুর্নামেন্টে টানা ৩০ সেট জেতার পর আগের দিন বুধবার লেনার্দো মায়েরের কাছে একটি সেট হারেন তিনি। তবে শেষ আটে কোনও ধরনের বাধার মুখে পড়েননি। বিশ্বের দুই নম্বর র‌্যাংকিংধারী কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন জার্মানির জ্য-লেনার্দ স্ত্রাফের। শেষ ষোলোতে এই জার্মান ৬-৪, ৩-৬, ৬-২ গেমে হারান স্তেফানোস সিসিপাসকে।

ম্যাচ শেষে নাদাল বলেছেন, ‘গতকালের চেয়ে আমাকে ভালো কিছু করতে হতো। শুধু ফল নয়, সবদিক থেকে। এটা গুরুত্বপূর্ণ। গত ম্যাচের চেয়ে বেশি শক্তি দিয়ে খেলতে চেয়েছিলাম। আমি সেটা পেরেছি, এখন খুশি মনে হোটেলে ফিরতে পারবো।’ বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম