উইম্বলডনের সেমিফাইনালে সেরেনা

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০১৯, ২০:৫২আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:৫৯

সেমিফাইনালে ওঠার উল্লাস সেরেনার শীর্ষ র‌্যাংকিংধারী অ্যাশলেইঘ বার্টিকে হটিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা অ্যালিসন রিস্কে আরেকটি চমক দেখাতে পারলেন না। তার বিপক্ষে উইম্বলডনের এই আসরে সবচেয়ে কঠিন লড়াই উতরে সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস।

দুই ঘণ্টা ও এক মিনিটের লড়াইয়ে ১৯তম এইচে সেরেনা ২-১ সেটে জয় নিশ্চিত করেন। মঙ্গলবার অল-আমেরিকান প্রতিদ্বন্দ্বিতায় রিস্কেকে তিনি হারান ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে। এই টুর্নামেন্টে ১৯ বার খেলে ১২তম সেমিফাইনালে সেরেনা।

অষ্টম উইম্বলডন শিরোপার পথে আরেকটি ধাপ ফেলার পর উচ্ছ্বসিত ৩৭ বছর বয়সী এই তারকা, ‘এটা ছিল সত্যিই আনন্দদায়ক। কয়েক সপ্তাহ আগে হলে ম্যাচটা জিততে পারতাম না। সে দারুণ খেলছিল। অনেক সেরা খেলোয়াড়দের সে হারিয়েছে। এমনকি আজও সে ম্যাচ কেড়ে নেওয়ার পথে ছিল। আমি সত্যিই আনন্দিত উইম্বলডন সেমিফাইনালে উঠে।’

এদিন আরেক কোয়ার্টার ফাইনালে সিমোনা হালেপ হারিয়েছেন ঝাং সুয়াইকে। চীনা প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষটায় দাপুটে জয় পেয়েছেন সপ্তম বাছাই। রোমানিয়ান তারকা ৭-৬ (৭-৪), ৬-১ গেমে নিশ্চিত করেছেন সেমিফাইনাল।

জোহানা কোন্তাকে ৭-৬ (৭-৫), ৬-১ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন বারবোরা স্ত্রাইকোভা, ফাইনালে ওঠার লড়াইয়ে সেরেনাকে লড়বেন তিনি। ৭-৫, ৬-৪ গেমে ক্যারোলিনা মুচোভার বিপক্ষে জিতে হালেপের সঙ্গে মুখোমুখি লড়াই নিশ্চিত করেছেন এলিনা সোভিতোলিনা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী