অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে দুই তারকার পতন

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২০, ১১:৫৭আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১২:০৪

সেরেনা ও ওজনিয়াকির হতাশার বিদায় গত সেপ্টেম্বরের কথা, ইউএস ওপেন কোয়ার্টার ফাইনালে ওয়াং কিয়াংকে মাত্র ৪৪ মিনিটে উড়িয়ে দিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। চারমাস পর পাল্টা জবাব দিলেন চীনা ২৭তম বাছাই। তাতে ২০০৬ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে বিদায় নিতে হলো ফেভারিট সেরেনাকে।

রড লেভার অ্যারেনায় ৬-৪, ৭-৬ (৭-২), ৭-৫ গেমে হেরে গেছেন সেরেনা। এতে করে রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্লাম শিরোপার মিশনে আবারও ছন্দপতন হলো অষ্টম বাছাইয়ের। দ্বিতীয় সেটে ওয়াং ৫-৪ এ এগিয়ে যাওয়ার পর সেরেনা ঘুরে দাঁড়ান এবং টাইব্রেকে জেতেন। তবে কিয়াং পরের সেটে তৃতীয় ম্যাচ পয়েন্ট পেয়ে বিজয় নিশ্চিত করেন।

এদিকে মেলবোর্ন অ্যারেনায় অঘটনের শিকার সেরেনার বন্ধু ক্যারোলিন ওজনিয়াকি। তিউনিসিয়ার ওন্স জাবেউরের কাছে ৭-৫, ৩-৬, ৭-৫ গেমে হেরেছেন ২০১৮ সালের চ্যাম্পিয়ন। তাতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললেন গত ডিসেম্বরে অবসরের ঘোষণা দেওয়া ডেনিস তারকা।

দুই তারকাকে বিদায় করা জাবেউর ও কিয়াং মুখোমুখি হবেন শেষ ষোলোতে। মেয়েদের এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করা অন্যরা হলেন পেত্রা কিতোভা, অ্যাশলি বার্টি ও মারিয়া সাক্কারি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ