কেনিনের মা এখন খুশি!

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২২:১০

ক্যারিয়ারের সেরা সাফল্য বিশ্বাস হতে চাইছে না কেনিনের মেয়ের খেলা নাকি কখনোই দেখতে পারেন না। দুশ্চিন্তা হয়, কুসংস্কারও আছে। অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি তুলে ধরে সোফিয়া কেনিন তাই দেরি করেননি, সবার আগে ফোন করেছেন মাকে। প্রিয় মানুষটিকে দুশ্চিন্তামুক্ত করে তবেই নিশ্চিন্ত নতুন চ্যাম্পিয়ন।

“ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ফোন করে বললাম, ‘সব ঠিকঠাক আছে, আমি জিতেছি, তুমি এখন নির্ভার থাকতে পারো।’ মা ভীষণ দুর্ভাবনায় ছিলেন। তার ওপরে তিনি ভীষণ কুসংস্কারচ্ছন্ন। যাহোক, এখন খুব খুশি”- হাসতে হাসতে বললেন কেনিন।

কেনিন একেবারেই নিশ্চিত, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাড়িতে থাকা মা বিজয়ের মুহূর্তটা দেখেননি, ‘মাকে বলেছি, “তোমার সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারবো না। তবে অন্তত আমার জয়ের সুখবর তো পেয়েছো। বাড়ি ফিরলে জীবনের সবচেয়ে বড় আলিঙ্গনটা দিও।” মা আমার খেলা কখনও দেখতে পারেন না। আমার তো মনে হয় তিনি এখনও নার্ভাস!’

প্রথম গ্র্যান্ড স্লাম জয় ক্যারিয়ারের সেরা জায়গায় নিয়ে যাচ্ছে মার্কিন তরুণীকে।  সোমবার প্রকাশিতব্য ডাব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে সাতে উঠবেন, পেছনে ফেলবেন সেরেনা উইলিয়ামসকে। নিজের ‘আদর্শ’কে পেছনে ফেলতে পেরে কেনিন রোমাঞ্চিত, ‘সব সময় সেরেনার খেলা দেখি, তাকে অনুসরণ করি। তার সবগুলো গ্র্যান্ড স্লাম জয় দেখেছি। সেরেনার চেয়ে এগিয়ে যাওয়ার অনুভূতির কোনও তুলনা হয় না। আমি ভীষণ রোমাঞ্চিত।’

/এএআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম