করোনায় বাতিল করা হলো উইম্বলডন

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২০, ২১:৫৪আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:০৭

এ বছর হচ্ছে না উইম্বলডন করোনাভাইরাস আতঙ্কে একে একে ২০২০ সালের প্রায় সব প্রতিযোগিতাই স্থগিত করা হচ্ছে। গুঞ্জন ছিল, এ বছরের উইম্বলডনও স্থগিত করার। কিন্তু অল ইংল্যান্ড ক্লাব সে পথে এগোয়নি, বাতিলই করে দিয়েছে ২০২০ সালের প্রতিযোগিতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম বাতিল করা হলো।

বেশ কয়েকদিন ধরেই আলোচনায় উইম্বলডন। স্থগিত করার সঙ্গে বাতিল করার খবরও শোনা যাচ্ছিল ব্রিটিশ মিডিয়ায়। শেষ পর্যন্ত প্রতিযোগিতাটির আয়োজক অল ইংল্যান্ড ক্লাব এ বছর উইম্বলডন আয়োজন না করারই সিদ্ধান্ত নিয়েছে। আজ (বুধবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
সূচি অনুযায়ী ২৯ জুন থেকে ১২ জুলাই হওয়ার কথা ছিল ২০২০ সালের উইম্বলডন । আয়োজকরা বিভিন্ন দিক থেকে চিন্তা করেছেন। তাদের আলোচনায় স্থগিত কিংবা পিছিয়ে দেওয়ার পরিকল্পনাও ছিল, কিন্তু বাতিল করাকেই সবচেয়ে সেরা সিদ্ধান্ত মনে হয়েছে তাদের।

ফ্রেঞ্চ ওপেন পিছিয়ে যাওয়ায় টেনিস মৌসুমের তৃতীয় গ্র্যান্ড স্লামও স্থগিত হওয়ার আশঙ্কা জন্মেছিল। কিন্তু গোটা বিশ্বে করোনা যেভাবে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে ইংল্যান্ডের অবস্থাও সুবিধাজনক নয়, তাই উইম্বলডন বাতিলেরই সিদ্ধান্ত নিয়েছে অল ইংল্যান্ড ক্লাব। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘খুবই দুঃখজনক ব্যাপার যে, বিশ্বজুড়ে মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসে সবার সুরক্ষার কথা চিন্তা করে অল ইংল্যান্ড ক্লাব বোর্ড ও চ্যাম্পিয়নশিপ ম্যানেজমেন্ট কমিটি আজ ২০২০ সালের প্রতিযোগিতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’

সামনের বছরের সূচিও জানিয়ে দেওয়া হয়েছে। এক বছর বন্ধ থাকার পর ২০২১ সালের উইম্বলডন হবে ২৮ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। ১৮৭৭ সালে যাত্রা শুরুর পর শান্তিকালীন সময়ে কখনও বাতিল হয়নি টেনিসের বড় এই প্রতিযোগিতাটি। ১৯৪৫ সালে একবারই বাতিল হয়েছিল, তাও সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম