ফ্রেঞ্চ ওপেনেও রেকর্ড ছোঁয়া হলো না সেরেনার

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২১, ১২:০৩আপডেট : ০৭ জুন ২০২১, ১২:০৩

এবারও ২৪টি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডে ভাগ বসানো হলো না সেরেনা উইলিয়ামসের। ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে অপ্রত্যাশিত হার দেখেছেন ২৩টি গ্র্যান্ড স্লামের মালিক।

২১ বছর বয়সী এলেনা রাইবাকিনার সামনে কোনও বাধা হয়ে দাঁড়াতে পারেননি সেরেনা। হেরে গেছেন ৬-৩, ৭-৫ গেমে। এর ফলে ফ্রেঞ্চ ওপেনে শীর্ষ ১০ বাছাইয়ের আরেক তারকার পতন হলো।

এই টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও সেরেনার রেকর্ড ছোঁয়ার সুযোগ থাকছে ২৮ জুন থেকে শুরু হতে যাওয়া উইম্বলডনে।

এদিকে সেরেনার বিদায়ের দিনে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রজার ফেদেরার। শেষ ষোলোতে জায়গা করে নিলেও তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন যে, হাঁটুর কারণে টুর্নামেন্টের বাকি অংশে খেলবেন কিনা, সেটি বিবেচনা করছেন।

৩৯ বছর বয়সী ফেদেরার বলেছেন, ‘দুটি হাঁটুর সার্জারি ও এক বছরের পুনর্বাসনের পর আমার মনে হয়েছে, শরীর কী চায় তাতে সাড়া দেওয়া উচিত। যাতে করে সেরে ওঠার পথে খুব বেশি তাড়াহুড়ো না করি।’

মূলত প্রিয় ঘাসের কোর্টের টুর্নামেন্ট উইম্বলডনে খেলতেই ফ্রেঞ্চ ওপেনকে প্রস্তুতি হিসেবে নিয়েছিলেন ফেদেরার। কিন্তু হাঁটুর ওপর বাড়তি চাপ পড়ে যেতে পারে বলে বাড়তি ঝুঁকি নিতে রাজি ছিলেন না। তাই নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, ‘টিমের সঙ্গে আলোচনার পরেই নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। তবে তিনটি ম্যাচ জেতায় আমি সত্যিই রোমাঞ্চবোধ করেছি।’  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী