লাল দুর্গে নাদালের আরেকটি ফাইনাল

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২২, ১৪:২২আপডেট : ০৪ জুন ২০২২, ১৪:২৬

ফ্রেঞ্চ ওপেন মানেই রাফায়েল নাদাল। লাল দু্র্গে কেবলই স্প্যানিশ তারকার বিজয় কেতনের ওড়াওড়ি। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লামের রেকর্ড চ্যাম্পিয়ন আরেকটি শিরোপার জেতার দ্বারপ্রান্তে। আবারও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন নাদাল। শিরোপা নির্ধারণী ম্যাচে তার প্রতিপক্ষ নরওয়ের ক্যাসপার রুড।

আগামীকাল (রবিবার) ফাইনাল জিতলে রোলাঁ গাঁরোতে রেকর্ড ১৪বার চ্যাম্পিয়ন হবেন নাদাল। একই সঙ্গে ক্যারিয়ার গ্ল্যান্ড স্লামে রেকর্ডটা আরও বাড়িয়ে নেবেন। এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন জিতে পুরুষ এককে সর্বোচ্চ ২১তম শিরোপা জিতেছেন এই স্প্যানিয়ার্ড। প্রিয় ফ্রেঞ্চ ওপেনে আরেকবার শিরোপা উঁচিয়ে ধরলে রেকর্ডটা আরও বাড়িয়ে নিতে পারবেন তিনি।

শুক্রবারের প্রথম সেমিফাইনালে নাদাল হারিয়েছেন আলেক্সান্দার জেভেরেভকে। অ্যাঙ্কেল চোটে হুইলচেয়ারে করে কোর্ট ছাড়তে হয় জেভেরেভকে। সেমিফাইনালের প্রথম সেট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নাদাল জেতেন ৭-৬ (১০-৮) গেমে। দ্বিতীয় সেট ৬-৬ সমতায় থাকার সময় ইনজুরিতে ছিটকে যান জেভেরেভ। ফলে লাল দুর্গে ১৪তম ফাইনাল নিশ্চিত হয়ে যায় স্প্যানিশ তারকার।

ফাইনালে তার প্রতিপক্ষ রুড। দ্বিতীয় সেমিফাইনালে এই নরওয়েজিয়ান ৩-৬, ৬-৪, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন মারিন সিলিচকে। এবারই প্রথম কোনও গ্ল্যান্ড স্লামের ফাইনালে উঠলেন ২৩ বছর বয়সী রুড। শুধু তা-ই নয়, গ্ল্যান্ড স্লাম এককে ফাইনালে ওঠা প্রথম নরওয়েজিয়ানও তিনিই।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম