টিকা না নেওয়া জোকোভিচকে খেলাতে বাইডেনকে অনুরোধ

স্পোর্টস ডেস্ক 
১৪ জুলাই ২০২২, ১৭:৩৪আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৭:৩৫

নোভাক জোকোভিচ করোনার টিকা নেননি। যে কারণে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়েও অস্ট্রেলিয়ান সরকারের তোপের মুখে পড়েছিলেন। সার্বিয়ান তারকা আগের অবস্থান ধরে রাখায় মনে হচ্ছে ইউএস ওপেনেও খেলতে পারবেন না। যেহেতু যুক্তরাষ্ট্র সফর করতে অতিথিদের টিকা থাকা সরকারীভাবে বাধ্যতামূলক! কিন্তু টুর্নামেন্টে ‘বিগ থ্রি’র এই অন্যতম তারকাকে পেতে তার পাশেই দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সিনেটর ড্রিউ স্প্রিঙ্গার। জোকোভিচকে পেতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে অনুরোধ করেছেন তিনি।  

টুইটারে জো বাইডেনের প্রতি অনুরোধ জানাতে গিয়ে অবশ্য তিনি খোঁচা দিতেও ভুল করেননি। ড্রিউ স্প্রিঙ্গার বলেছেন, ‘বাইডেন ইউএস ওপেন খেলতে চাওয়া নোভাক জোকোভিচতে আসতে বাধা দিচ্ছেন। অথচ লাখ লাখ টিকাবিহীন অবৈধ মানুষকে সীমান্তে প্রবেশ করতে বাধা দিতে চান না। কিন্তু জো, আরেকজন টিকাবিহীন মানুষ এলেই বা ক্ষতি কী?’

জোকোভিচ যদি এই গ্র্যান্ড স্লামে অংশ না-ই নিতে পারেন। তাহলে রাফায়েল নাদালের সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড স্পর্শ করতে আরও অপেক্ষায় থাকতে হবে তাকে। ২১টি গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ কিছুদিন আগেও বলেছেন, টিকা নেওয়ার ব্যাপারে এখনও আগের অবস্থান আছে তার, ‘আমি টিকা নেইনি। আর সেটা নেওয়ারও ইচ্ছা নেই। তবে শুধু এই খবর পাওয়ার অপেক্ষায় আছি টিকা কার্ড প্রাপ্তির যে বাধ্যবাধকতা, সেটির ক্ষেত্রে ছাড় দেওয়া। আমার মনে হয় না এই ছাড় দেওয়ার বিষয়টি আসলেই সম্ভব কিনা। আর যদি সম্ভব হয়, তাহলে সেই ছাড়ের বিষয়টি কীরকমের হবে, সেটা আমার অজানা। এ বিষয়ে আসলে কিছুই জানা নেই।’    

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী