ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে বিদায় দিয়ে জাবেউরের প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৩, ২২:২৮আপডেট : ১২ জুলাই ২০২৩, ২২:২৮

ফাইনালে গত বছর এলেনা রিবাকিনার কাছে পরাজিত হয়েই উইম্বলডন স্বপ্ন চুরমার হয়েছিল ওনস জাবেউরের। এবার অবশ্য কোয়ার্টার ফাইনালে সেই হারের প্রতিশোধ নিয়েছেন তিনি। রিবাকিনাকে বিদায় দিয়ে জাবেউর নিশ্চিত করেছেন সেমিফাইনাল।

ষষ্ঠ বাছাই জাবেউর প্রথম সেটে হারের পর ঘুরে দাঁড়িয়ে জিতে নেন বাকি দুই সেট। তিন সেটে মিলে জয়ের ব্যবধান ছিল ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-১ গেমে।

সেমিফাইনালে তিউনিসিয়ান জাবেউরের প্রতিপক্ষ আরিনা সাবালেঙ্কা। যিনি ম্যাডিসন কিসকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে শেষচারে জায়গা করে নিয়েছেন। এই জয়ে প্রথম গ্র্যান্ড স্লাম জয় ও র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আসন দখল করার সম্ভাবনা এখনও টিকে রয়েছে সাবালেঙ্কার।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিবাকিনার বিদায়ে এটা নিশ্চিত নারীদের এককে এই বছর নতুন কেউ চ্যাম্পিয়ন হচ্ছে।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি