জোকোভিচকে ভয় পাওয়ার সময় নেই: আলকারেজ

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৩, ১৪:১২আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৪:১৫

জুনে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে নোভাক জোকোভিচের মুখোমুখি হয়েছিলেন কার্লোস আলকারেজ। সার্ব তারকার সামনে দাঁড়ানোর দুশ্চিন্তায় শরীর ভেঙে পড়েছিল তার। এই কথা স্বীকার করলেন শুক্রবার উইম্বলডনের ফাইনালের টিকিট কাটার পর। কারণ আরেকবার জোকোভিচের সামনে দাঁড়াতে হচ্ছে তাকে। এবার আর ভয় পেয়ে ভুল করতে চান না তিনি।

২০০৬ সালে স্বদেশী রাফায়েল নাদালের পর সর্বকনিষ্ঠ হিসেবে উইম্বলডনের ফাইনালে পা রাখলেন ২০ বছর বয়সী স্প্যানিশ। শুক্রবার দানিল মেদভেদেভের বিপক্ষে ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে জিতেছেন আলকারেজ।

ইউএস ওপেনের পর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি আলকারেজের সামনে। কিন্তু প্রতিপক্ষ বেশ কঠিন। এই টুর্নামেন্টে টানা ৩৪তম ম্যাচ জিতে ফাইনালে জোকোভিচ। ২০১৩ সালের পর থেকে কখনও সেন্টার কোর্টে হারেননি। তাছাড়া সার্ব তারকা রেকর্ড ৩৫তম গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলতে যাচ্ছেন, যেখানে আলকারেজের জন্য এই অভিজ্ঞতা কেবল দ্বিতীয়বার।

তবে মানসিকভাবে নিজেকে শক্তিশালী রাখছেন আলকারেজ, ‘আমি বিশ্বাস করি এখানে তাকে হারাতে পারবো। সবাই জানে সে একজন কিংবদন্তি। সে সত্যিই কঠিন হতে যাচ্ছে। আমি লড়বো, আমার নিজের ওপর বিশ্বাস আছে। আমি জানি সে ২০১৩ সাল থেকে সেন্টার কোর্টে অপরাজিত। চ্যালেঞ্জিং হবে, কিন্তু আমি প্রস্তুত। নোভাকের বিপক্ষে খেলা হতে যাচ্ছে বিশেষ। ভয় পাওয়ার কোনও সময় নেই, ক্লান্তিরও অবকাশ নেই।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের