উইম্বলডনে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন মার্কেতা

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৩, ২০:৩৮আপডেট : ১৫ জুলাই ২০২৩, ২১:০১

ইতিহাসের পাতায় নাম লিখলেন মার্কেতা ভন্দ্রোসোভা। প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে উন্মুক্ত যুগে উইম্বলডনে নারী এককে চ্যাম্পিয়ন হলেন তিনি। আর মেজর টেনিসে ওনস জাবেউরের অপেক্ষা আরও বাড়লো। এনিয়ে তৃতীয়বার গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠেও শিরোপা খরা ঘুচাতে পারলেন না এই ষষ্ঠ বাছাই।

২৪ বছর বয়সী ভন্দ্রোসোভা এবার বিস্মিত করেছেন। বিশ্বের ৪২ নম্বর র‌্যাঙ্কিংধারী এই খেলোয়াড় কব্জির চোট নিয়ে গত মৌসুমের ছয় মাসই ছিলেন কোর্টের বাইরে।

গতবারের রানার্সআপ জাবেউরের বিপক্ষে ফেভারিট ছিলেন না মার্কেতা। এই চেক খেলোয়াড় ঠিকই সব চাপ দূরে সরিয়ে দিলেন। শনিবারের ফাইনালে জিতলেন ৬-৪, ৬-৪ গেমে।

পয়েন্ট আদায়ের পর মার্কেতার উচ্ছ্বাস ভেনাস রোজওয়াটার ডিশ হাতে নেওয়ার পথে পাঁচ বাছাই খেলোয়াড়কে হারিয়েছেন মার্কেতা। চ্যাম্পিয়নশিপ নিশ্চিতের সঙ্গে সঙ্গে হাঁটু মুড়িয়ে মাটিতে বসে পড়েন তিনি। ট্রফি জিতে বললেন, ‘আমি জানি না কী ঘটছে। এটা অবিশ্বাস্য অনুভূতি।’

আরেকবার হৃদয় ভাঙা জাবেউর হতাশায় মাথা নুয়ে বসে ছিলেন চেয়ারে। গত বছরের উইম্বলডন ও ইউএস ওপেনেও ফাইনাল হারেন। হতাশ জাবেউর বলেছেন, ‘এটা খুব, খুব কঠিন। আমার ক্যারিয়ারের সবচেয়ে বেদনাদায়ক হার।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি