জকোভিচের ৭০০তম জয়

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫২

ক্যারিয়ারের ৭০০ তম জয় তুলে নিয়েছেন টেনিস তারকা নোভাক জকোভিচ। বুধবার দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর লড়াইয়ে মালেক জাজিরিকে হারিয়ে এই মাইলফলক অর্জন করেন টেনিসের নাম্বার ওয়ান তারকা। এ জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন তিনি। জকোভিচের ৭০০তম জয়
বুধবার জাজিরিকে ৬-১, ৬-২ গেমে পরাজিত করেন সার্বিয়ান তারকা জকোভিচ। শেষ চারে ওঠার লড়াইয়ে স্প্যানিশ তারকা ফ্যালিকিয়ানো লোপেজের মুখোমুখি হবেন তিনি।

২৮ বছর বয়সী জকোভিচ ক্যারিয়ারের ৭০০তম জয় দিয়ে সর্বকালের সর্বোচ্চ ম্যাচজয়ী তারকাদের তালিকায় ১২ নম্বরে উঠে এসেছেন। সর্বাধিক ১ হাজার ২৫৪ জয় নিয়ে শীর্ষে আছেন সাবেক মার্কিন টেনিস তারকা জিমি কনোর্স।

বর্তমানে খেলছেন এমন তারকাদের মধ্যে জয়ের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছেন জোকোভিচ। রজার ফেদেরার (১০৬৭) ও রাফায়েল নাদালের (৭৭৫) পরই আছেন সার্বিয়ান তারকা।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি