আলকারেজকে বিদায় করে জোকোভিচকে বার্তা দিয়ে রাখলেন মেদভেদেভ

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৭

যেভাবে প্রত্যাশা করা হচ্ছিল তেমনটা হলো না। ইউএস ওপেনে কার্লোস আলকারেজ-নোভাক জোকোভিচকে নিয়ে ফাইনালের স্বপ্ন দেখছিলেন অনেকে। কিন্তু অঘটনের জন্ম দিয়ে সেই সম্ভাবনার ইতি টানলেন দানিল মেদভেদেভ। সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলকারাজকে বিদায় দিয়ে জোকোভিচের সঙ্গে ফাইনালে নাম লিখিয়েছেন রাশিয়ান তৃতীয় বাছাই মেদভেদেভ।

আলকারেজের লড়াই প্রথম আর তৃতীয় সেটে সীমাবদ্ধ ছিল। কিন্তু ৩ ঘণ্টা ১৯ মিনিটের লড়াইয়ে রাশিয়ান তারকার সঙ্গে পেরে উঠেননি তিনি। হেরেছেন ৭-৬ (৭-৩), ৬-১, ৩-৬, ৬-৩ গেমে। 

এবার জিতলে আলকারেজ ২০০৮ সালে রজার ফেদেরারের পর ইউএস ওপেন ধরে রাখা প্রথম খেলোয়াড় হতেন। কিন্তু সেটি আর হতে দিলেন না মেদভেদেভ। বরং তিনি রবিবার জোকোভিচের উৎসব মাটি করে দেওয়ার পথে এখন বড় বাধা!

দুই বছর আগে এই নিউ ইয়র্কেই জোকোভিচের ক্যালেন্ডার ইয়ার গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছিলেন তিনি। সার্বিয়ান তারকাকে সরাসরি সেটে ফাইনালে হারিয়ে নতুন ইতিহাস রচনা করেছিলেন। ফলে ২০২১ সালের ম্যাচটা আবারও ঘুরে-ফিরে আসছে।   

অপর সেমিতে জোকোভিচ ৬-৩, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে যুক্তরাষ্ট্রের বেন শেল্টনকে হারিয়েছেন। ফাইনাল জিতলে মার্গারেট কোর্টের সর্বাধিক ২৪টি গ্র্যান্ড স্লামের রেকর্ড স্পর্শ করবেন তিনি। ছেলেদের এককে অবশ্য তিনিই এখন সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম (২৩) জয়ী।  

/এফআইআর/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী