প্রথম রাউন্ডেই পরীক্ষা দিলেন সিওনতেক

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৪, ১২:০১আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১২:০৮

২০২০ সালের ফ্রেঞ্চ ওপেন ফাইনালের পুনর্মঞ্চায়নই হলো অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে। সেবার সোফিয়া কেনিনকে হারিয়ে শিরোপা জিতেছিলেন ইগা সিওনতেক। তার পর আর মুখোমুখি হননি তারা।  অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড মাঠে গড়াতেই আবার বিজয়ের হাসি হেসেছেন পোলিশ তারকা। 

প্রথম রাউন্ডে সাবেক অস্ট্রেলিয়ান ওপেন জয়ীকে সরাসরি সেটে হারিয়েছেন তিনি। যদিও রড ল্যাভার এরেনার লড়াইটা মোটেও সহজ ছিল না। ১ ঘণ্টা ৫১ মিনিটের পরীক্ষায় তিনি ৭-৬ (৭-২), ৬-২ গেমে জিতেছেন।

এর আগে রোলাঁ গারোয় তিনটি ও ইউএস ওপেনে একটি গ্র্যান্ডস্লাম জিতলেও মেলবোর্ন পার্কে কোনো শিরোপা জেতেননি সিওনতেক। মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম লড়াইয়ে নেমে তার প্রতিক্রিয়া,' সত্যি অনেক ভালো লাগছে। মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লামে প্রথম ম্যাচ খেলাটা মোটেও সহজ কাজ নয়।'

প্রথম দিকে ছন্দ খুঁজে পেতে কষ্ট হচ্ছিল তার। প্রতিপক্ষ সোফিয়ার প্রশংসা করে তিনি বলেছেন, 'প্রথমে ছন্দ খুঁজে পেতে সমস্যা হচ্ছিল। সোফিয়াও আমাকে সেভাবে বাক্সবন্দী করে রাখার চেষ্টা করেছে। তবে দ্বিতীয় সেট ঠিকমতো উতরে যেতে পারায় আমি খুশি।'

এই জয়ে সিওনতেক অপরাজিত থাকলেন ১৭ ম্যাচে। যা তার ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের