একপেশে লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২৪, ১৩:৩৭আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৩:৩৭

অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জোকোভিচ যেভাবে এগুচ্ছেন তাতে রেকর্ড ২৫তম গ্র্যান্ডস্লাম জেতার পথে আছেন তিনি। ফরাসি ২০তম বাছাই আদ্রিয়ান মানারিনোকে স্রেফ উড়িয়ে দিয়েছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই। নিশ্চিত করেছেন কোয়ার্টার ফাইনাল।

তিন সেটেই জোকোভিচের আধিপত্য ছিল একপেশে। ১ ঘণ্টা ৪৪ মিনিটের লড়াইয়ে ৬-০, ৬-০, ৬-৩ গেমে জিতেছেন তিনি। ৩৬ বছর বয়সী পরবর্তী রাউন্ডে মুখোমুখি হবেন ১২তম বাছাই টেইলর ফ্রিটজের। যিনি গতবারের ফাইনালিস্ট স্তেফানোস সিসিপাসকে হারিয়েছেন। 

একপেশে জয়ের দিন জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে অনন্য কীর্তি গড়ার পথে ছিলেন। প্রথম খেলোয়াড় হিসেবে কোনও গেম না খুঁইয়ে তিনটি সেট জিততে যাচ্ছিলেন। যাকে বলা হয় ‘ট্রিপল বেগেল’। ১৯৯৩ সালের পর গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে এমন বিরল কীর্তি দেখা যায়নি। অস্ট্রেলিয়ান ওপেনে তো কখনও নয়। কিন্তু তৃতীয় সেটে খেই হারিয়ে সেই সুযোগ হাতছাড়া করেছেন তিনি। প্রথম দুই সেটে অনবদ্য থাকায় জোকোভিচ নিজেও খুব তৃপ্ত ছিলেন, ‘সাম্প্রতিক সময়ে যেভাবে খেলেছি তাতে প্রথম দুই সেট ছিল আমার সেরা।’

পরবর্তী রাউন্ডের প্রতিযোগী ফ্রিটজের সঙ্গে জোকোভিচ এর আগেও খেলেছেন। ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন তারা। সেবার ৫ সেটের লড়াইয়ে জোকোভিচকে জিততে হয়েছিল। তবে আগের ৮ ম্যাচের মুখোমুখি লড়াইয়েও জিতেছেন তিনি। তার মধ্যে গত বছর ইউএস ওপেনে ফ্রিটজের বিপক্ষে সরাসরি সেটে জিতেছেন।     

/এফআইআর/      
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম