প্যারিস অলিম্পিক

মেয়েদের টেনিসে চীনের কিনওয়েনের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০২৪, ২৩:২৭আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ২৩:২৭

শনিবার রোলাঁ গারোতে ইতিহাস গড়লেন কিনওয়েন ঝেং। চীনের প্রথমে খেলোয়াড় হিসেবে মেয়েদের একক টেনিসে অলিম্পিক স্বর্ণ পেলেন ২১ বছর বয়সী খেলোয়াড়। ব্রোঞ্জ জিতেছেন শিয়াটেক।

সেমিফাইনালে ইগা শিয়াটেককে বিদায় করেছিলেন কিনওয়েন। ফাইনালে উঠে পাত্তা দেননি ক্রোয়েশিয়ার ডোন্না ভেকিচকে। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলার পর এবার ইতিহাসের পাতায় কিনওয়েন। ওইবার হেরে রানারআপ হয়েছিলেন তিনি।

এক ঘণ্টা ৪৫ মিনিটের লড়াইয়ে ৬-২, ৬-৩ গেমে জিতে সোনা গলায় ঝুলালেন কিনওয়েন। রৌপ্য পেয়েছেন ভেকিচ। প্রথম ক্রোয়েশিয়ান হিসেবে একক টেনিসে কোনও পদক পেলেন তিনি। 

মেয়েদের এককে চীনের এটাই প্রথম অলিম্পিক পদক এবং টেনিসে সবমিলিয়ে দ্বিতীয় সোনা। চীনের লি তিং এবং সুন তিয়ানতিয়ান ২০০৪ এথেন্স গেমসে মেয়েদের দ্বৈতে স্বর্ণপদক পেয়েছিলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী