তিন মাসের নিষেধাজ্ঞা মেনে নিলেন সিনার

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪০

গত বছর ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন জ্যানিক সিনার। বিশ্বের এক নম্বর টেনিস তারকার শরীরে নিষিদ্ধ উপাদান পাওয়া গিয়েছিল। সেই অপরাধের পর ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) সঙ্গে সমঝোতার পর  তিন মাসের নিধেধাজ্ঞা মেনে নিয়েছেন গত মাসে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী তারকা।

গত বছর আগস্টে ড্রাগ টেস্টে ব্যর্থ হওয়ার পর একটি স্বতন্ত্র ট্রাইব্যুনাল সিনারকে নির্দোষ রায় দেওয়ার পর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ওয়াডা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) এর কাছে আপিল করেছিল।

সিনারের রক্তে পাওয়া গিয়েছিল অ্যানাবলিক এজেন্ট ক্লোস্টেবল। তখন তিনি দাবি করেন, তার সাপোর্ট টিমের এক সদস্যের মেসেজ ও স্পোর্টস থেরাপির কারণে সেটা নিয়েছিলেন। এপ্রিলে সিএএস-এ এই ব্যাপারে শুনানি হওয়ার কথা।

তবে দুই পক্ষের সমঝোতার পর সিনার নিষেধাজ্ঞা মেনে নিয়েছে। ওয়াডাও সিএএস-এর কাছে করা আপিল প্রত্যাহার করেছে। 

ওয়াডা এক বিবৃতিতে জানায়, ফ্রেঞ্চ ওপেনের আগেই ফিরতে পারবেন সিনার, ‘৯ ফেব্রুয়ারি থেকে ৪ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিষেধাজ্ঞা কাটাবেন সিনার। আনুষ্ঠানিকভাবে ১৩ এপ্রিল থেকে ট্রেনিং কার্যক্রমে ফিরতে পারবেন তিনি।’

আগামী ২৫ মে থেকে শুরু হবে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী