‘সেঞ্চুরি’ করে ফেললেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৫, ১০:৩৫আপডেট : ২৫ মে ২০২৫, ১০:৪০

অনেক দিন ধরেই ৯৯টি এটিপি শিরোপা নিয়ে থমকে ছিলেন নোভাক জোকোভিচ। কাঙ্ক্ষিত ‘সেঞ্চুরি’র দেখা পাচ্ছিলেন না। অবশেষে জেনেভা ওপেনের ফাইনালে নাটকীয় প্রত্যাবর্তনে পূরণ করেছে এটিপি শিরোপার সেঞ্চুরি! তৃতীয় ব্যক্তি হিসেবে এমন কীর্তি গড়েছেন বিগ থ্রি-র শেষ প্রতিনিধি। ফাইনালে তিনি হারিয়েছেন হুবার্ট হুরকাজকে। 

সামনেই ফ্রেঞ্চ ওপেন। ৩৮ বছর বয়সী সুইজারল্যান্ডে খেলেছেন নিজেকে ঝালিয়ে নেওয়ার লক্ষ্যে। যেখানে প্রথম সেটে বাজেভাবে হেরে যান তিনি। ৫-৭ গেমে পরাজয়ের পর অবশ্য আর কোনও বিপদ হতে দেননি। তবে লড়াইটা হয়েছে ভালো। দীর্ঘ ৩ ঘণ্টা ৫ মিনিটের লড়াই শেষে জোকোভিচ জয় নিয়ে মাঠ ছাড়েন ৭-৬ (৭-২), ৭-৬ (৭-২) গেমে। 

ট্যুর শিরোপার কথা এলে জোকোভিচ ছাড়া সেঞ্চুরি ছিল শুধু জিমি কনরস ও রজার ফেদেরারের। তবে সার্বিয়ান তারকা এক জায়গায় নতুন ইতিহাস গড়েছেন। ট্যুর পর্যায়ে টানা ২০ বছর শিরোপা জেতা প্রথম পুরুষ খেলোয়াড় তিনি। 

গত গ্রীষ্মে প্যারিস গেমসে অলিম্পিকে প্রথম সোনা জয়ের পর এটি ছিল সাবেক এক নম্বরের প্রথম টুর্নামেন্ট।  জয়ের পর প্রতিক্রিয়ায় জোকোভিচ বলেছেন, ‘আমাকে এরজন্য পরিশ্রম করতে হয়েছে, এটা নিশ্চিত। পুরো ম্যাচে আমার চেয়ে সে জয়ের খুব কাছে ছিল। আমি শুধু টিকে থাকতে চেয়েছি...  এই পর্যায়ে আসলে এমনই হয়। কিছু পয়েন্ট ম্যাচ নির্ধারণ করে, অবিশ্বাস্য ম্যাচ বলতে হবে... আর ১০০তম এটিপি শিরোপা জিতে আমি সত্যিই খুব আনন্দিত।’  

/এফআইআর/
সম্পর্কিত
ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায়, কাঁদলেন জোকোভিচ
জোকোভিচের বিদায়, ফাইনালে আলকারেজ-সিনার
সেমিফাইনালে জোকোভিচ-আলকারেজ লড়াই 
সর্বশেষ খবর
জলাশয় হারিয়ে যাচ্ছে, তো হারিয়ে যেতে দিচ্ছি কেন? 
জলাশয় হারিয়ে যাচ্ছে, তো হারিয়ে যেতে দিচ্ছি কেন? 
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
স্পেনকে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ জিতে পাকিস্তানকে স্পর্শ করলো জার্মানি 
স্পেনকে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ জিতে পাকিস্তানকে স্পর্শ করলো জার্মানি 
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন