অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫, ২৩:২১আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ২৩:২১

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্বার গতিতে ১১তম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপার দিকে ছুটে চলেছেন নোভাক জোকোভিচ। মঙ্গলবার কার্লোস আলকারেজকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন তিনি।

রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লামের পেছনে দৌড়ানো জোকোভিচ উড়িয়ে দিয়েছেন তার চেয়ে ১৬ বছরের ছোট স্প্যানিয়ার্ডকে। ৩৭ বছর বয়সীর বাঁ ঊরুতে ব্যান্ডেজ বাঁধা ছিল। সব প্রতিকূলতা ছাপিয়ে ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে জিতেছেন সার্ব তারকা।

৩ ঘণ্টা ৩৭ মিনিটের পারফরম্যান্স শেষে মেলবোর্ন পার্কে ১২তম সেমিফাইনাল নিশ্চিত করেছেন জোকোভিচ, যে কীর্তিতে তার উপরে কেবল রজার ফেদেরার (১৫)।

এই জয়ে সবচেয়ে বেশি ৫০তম গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে উঠে সুইস গ্রেটের সঙ্গে আরও ব্যবধান বাড়ালেন জোকোভিচ। 

আরেকটি ফাইনালে উঠতে হলে সার্ব তারকাকে পার হতে হবে আলেক্সান্দার জভেরেভের বাধা। একই দিন আমেরিকান ১২তম বাছাই টমি পলকে হারিয়ে টানা দ্বিতীয় বছর সেমিফাইনালে জভেরেভ।

/এফএইচএম/
সম্পর্কিত
জোকোভিচের বিদায়, ফাইনালে আলকারেজ-সিনার
সেমিফাইনালে জোকোভিচ-আলকারেজ লড়াই 
তৃতীয় রাউন্ডে উঠে ‘আরও ইতিহাস গড়ার’ প্রত্যয় জোকোভিচের
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি