ইনজুরিতে জোকোভিচ সরে দাঁড়ালেন, ফাইনালে জভেরেভ

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৫, ১২:১০আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১২:১০

বাম ঊরু ছিল বাঁধা। আগে থেকেই ফিটনেস নিয়ে উদ্বেগ ছিল। দৃঢ় মনোবল নিয়ে কোর্টে নেমেছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু প্রথম সেট হেরে যাওয়ার পর চোটের ধকল সামলাতে পারেননি। সেমিফাইনালে আত্মসমর্পণ করেন সার্ব তারকা। প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠেন অ্যালেক্স জভেরেভ।

রবিবার শিরোপার লড়াইয়ে জভেরেভ খেলবেন জ্যানিক সিনার ও বেন শেল্টনের সেমিফাইনাল বিজয়ীর বিপক্ষে।

জোকোভিচের রেকর্ড ২৫তম গ্র‍্যান্ড স্লাম জয়ের অপেক্ষা আরও বাড়লো। গত বছর মেলবোর্ন পার্কে সেমিফাইনালে সিনারের কাছে হারেন তিনি।

ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও জোকোভিচ প্রথম সেটের শুরুতে খেলেছেন স্বাচ্ছন্দে। শেষদিকে ভুগতে থাকেন। ৭-৬ এ সেট হারার পর জভেরেভকে জানান আর পারছেন না তিনি। চেয়ার আম্পায়ারের সঙ্গে হাত মিলিয়ে কোর্ট ছাড়েন তিনি দর্শকদের দুয়োধ্বনি শুনে।

কোর্টের সাক্ষাৎকারে জভেরেভ বলেন, ’সবার আগে আমি বলতে চাই, দয়া করে ইনজুরি নিয়ে বাইরে যাওয়া কোনও খেলোয়াড়কে দুয়ো দিবেন না। জানি পাঁচ সেটের খেলা দেখতেই সবাই টিকিট কাটে। সে পেটের চোট নিয়ে এই টুর্নামেন্টে জিতেছিল, হ্যামস্ট্রিং চোট নিয়েও চ্যাম্পিয়ন হয়েছিল। একটু তো সম্মান দেখান।'

/এফএইচএম/
সম্পর্কিত
ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায়, কাঁদলেন জোকোভিচ
জোকোভিচের বিদায়, ফাইনালে আলকারেজ-সিনার
সেমিফাইনালে জোকোভিচ-আলকারেজ লড়াই 
সর্বশেষ খবর
জলাশয় হারিয়ে যাচ্ছে, তো হারিয়ে যেতে দিচ্ছি কেন? 
জলাশয় হারিয়ে যাচ্ছে, তো হারিয়ে যেতে দিচ্ছি কেন? 
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
স্পেনকে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ জিতে পাকিস্তানকে স্পর্শ করলো জার্মানি 
স্পেনকে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ জিতে পাকিস্তানকে স্পর্শ করলো জার্মানি 
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন