৪৮ মিনিটে ‘ডাবল ব্যাগেল’ জিতে আজারেঙ্কার ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২৫, ২০:২১আপডেট : ২৭ মে ২০২৫, ২০:২১

ফ্রেঞ্চ ওপেনে দুর্দান্ত শুরু হলো ভিক্টোরিয়া আজারেঙ্কার। বেলজিয়ামের ইয়ানিনা উইকমায়ারের বিপক্ষে মাত্র ৪৮ মিনিটে ‘ডাবল ব্যাগেল’ জিতেছেন তিনি।

৩৫ বছর বয়সী বেলারুশিয়ান উন্মুক্ত যুগে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লামের মূল ড্র ম্যাচে ৬-০, ৬-০ গেমে জিতলেন। প্রতিপক্ষকে কোনও গেম জিততে না দিয়ে ম্যাচ জেতাকে ডাবল ব্যাগেল বলা হয়।

তিনটি ভিন্ন দশকে গ্র্যান্ড স্লাম ডাবল ব্যাগেল জেতা প্রথম নারী আজারেঙ্কা।

বিশ্বের শীর্ষ এক হাজার র‌্যাঙ্কিংয়ের বাইরে থাকা উইকমায়ার আগামী উইম্বলডন খেলে অবসর নিতে যাবেন। তার আগে এই ম্যাচে মাত্র একটি গেম পয়েন্ট পান তিনি।

দুইবারের গ্র্যান্ড স্লাম জয়ী আজারেঙ্কা ১৫টি উইনার্স এবং ৬৬ পয়েন্টের মধ্যে ৪৯ পয়েন্ট জিতেছেন। ২৬টি আনফোর্সড এররে বিধ্বস্ত উইকমায়ার।

২০০০ সাল থেকে আজারেঙ্কার পাঁচটির চেয়ে ছয়টি গ্র্যান্ড স্লাম ডাবল ব্যাগেলে জিতেছেন কেবল মারিয়া শারাপোভা ও কিম ক্লিস্টার্স। দুজনেই ছয়বার এই কীর্তি গড়েন।

২০০৮ সালে আজারেঙ্কা প্রথম ডাবল ব্যাগেল জেতেন এই ফ্রেঞ্চ ওপেনে। আর ২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর প্রথমবার এই কীর্তি করে দেখালেন তিনি।

২০১২ ও ২০১৩ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী আজারেঙ্কা লড়বেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেন জী সোফিয়া কেনিন কিংবা ফ্রান্সের ভারভারা গ্রাশেভার বিপক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি