সেমিতে হারের পর জোকোভিচ বললেন, ‘হয়তো এখানে শেষ ম্যাচ ছিল’

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২৫, ০৮:০০আপডেট : ০৭ জুন ২০২৫, ০৮:২৯

ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে পরাজয়ের পর নোভাক জোকোভিচ যখন কোর্ট ছাড়ছিলেন, তিনি তার র‍্যাকেটের ব্যাগগুলো ক্লে কোর্টে রেখে প্যারিসের দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তে এক আবেগঘন পরিবেশের জন্ম দেন। যেন ইঙ্গিতটা ছিল তার শেষ বিদায়ের।

তিনি ফিলিপ শাত্রিয়ে কোর্টের মাটি স্পর্শ করে দর্শকদের উদ্দেশে হাত নেড়ে বিদায় নেন তিনি। তখনই মনে হতে থাকে, হয়তো জোকোভিচের এটি শেষ বিদায়।

তিনবারের চ্যাম্পিয়ন জোকোভিচ বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনারের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সরাসরি সেটে হেরে বিদায় নিয়েছেন। এখন নিশ্চিত নন তিনি আবার ফিরবেন কিনা, ‘এটাই হয়তো এখানে শেষ ম্যাচ ছিল, আমি জানি না। এজন্যই ম্যাচের শেষে একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’ 

জোকোভিচ মনে করেন, ‘যদি এটা আমার রোলাঁ গারোর ক্যারিয়ারের বিদায় ম্যাচ হয়ে থাকে, তাহলে এটাকে আমি দারুণ বলবো। এখানে যেভাবে দর্শকরা আমাকে সমর্থন দিয়েছে, তা অবিস্মরণীয়।’

এককভাবে ২৫টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়ার লক্ষ্যে আরও একধাপ এগোতে দর্শকদের পাশে পেয়েছেন জোকোভিচ। রবিবারের ফাইনালে জয় পেলে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম পুরুষ এককে চ্যাম্পিয়ন হওয়ার আরেকটি রেকর্ড গড়তে পারতেন সার্বিয়ান তারকা। কিন্তু শীর্ষ বাছাই সিনারের দৃঢ় প্রতিরোধ ভাঙতে পারেননি তিনি। সিনার ৬-৪, ৭-৫, ৭-৬ (৭-৩) গেমে জয় পেয়ে দ্বিতীয় বাছাই কার্লোস আলকারেজের সঙ্গে ফাইনাল নিশ্চিত করেছেন।

ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে জোকোভিচ বলেছেন, ‘এই মুহূর্তে আমি জানি না। আমার ক্যারিয়ারের এই পর্যায়ে বারো মাস অনেক লম্বা সময়। আমি কি খেলতে চাই? হ্যাঁ, চাই। কিন্তু বারো মাস পর এখানে আবার খেলতে পারবো কি না, আমি জানি না।’

/এফআইআর/
সম্পর্কিত
ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায়, কাঁদলেন জোকোভিচ
জোকোভিচের বিদায়, ফাইনালে আলকারেজ-সিনার
সেমিফাইনালে জোকোভিচ-আলকারেজ লড়াই 
সর্বশেষ খবর
মাইন্ড গেম: ফেসবুকে যা দেখতে চান তাই দেখায়? নাকি সে যা দেখায় আপনি সেটাই দেখেন
মাইন্ড গেম: ফেসবুকে যা দেখতে চান তাই দেখায়? নাকি সে যা দেখায় আপনি সেটাই দেখেন
জলাশয় হারিয়ে যাচ্ছে, তো হারিয়ে যেতে দিচ্ছি কেন? 
জলাশয় হারিয়ে যাচ্ছে, তো হারিয়ে যেতে দিচ্ছি কেন? 
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন