যে রেকর্ড ধরে রাখলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৫, ০৯:৪৪আপডেট : ৩০ মে ২০২৫, ১০:১৬

রোলাঁ গারোয় ফরাসি খেলোয়াড়দের বিপক্ষে জয়ের শতভাগ রেকর্ড ধরে রাখলেন নোভাক জোকোভিচ। করিন্টিন মাউতেটকে হারিয়ে নিশ্চিত করেছেন ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ড।

জিততে খুব বেশি কষ্ট করতে হয়নি ৩৮ বছর বয়সী নোভাক জোকোভিচকে। তৃতীয় সেটে অবশ্য খেলা টাইব্রেকে নিয়ে যেতে সেট পয়েন্ট বাঁচাতে হয়েছে। সব মিলে তিনি জিতেছেন ৬-৩, ৬-২ ও ৭-৬ (৭-১) গেমে।

এই সময়ে আবার বাম পায়ে ফোস্কা পড়ে যাওয়াতে মেডিকেল টাইম আউটও নিতে হয়েছে তাকে। পায়ের সমস্যা নিয়ে যে ভুগছিলেন সেটা ম্যাচের পর জানিয়েছেন তিনি, ‘ফোস্কা পড়াতে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছিল। এটা আমাকে সমস্যায় ফেলছিল। তবে আমার মনে হয় বিষয়টা কোনও সমস্যা সৃষ্টি করবে।’

এই জয়ে প্যারিসে ২০তমবারের মতো শেষ ৩২ নিশ্চিত করেছেন জোকোভিচ। যা ১৪বারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন নাদালের চেয়েও বেশি! শেষ ষোলোয় যেতে পরের রাউন্ডে তার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান কোয়ালিফায়ার ২৩ বছর বয়সী ফিলিপ মিসোলিক। 

/এফআইআর/  
সম্পর্কিত
ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায়, কাঁদলেন জোকোভিচ
জোকোভিচের বিদায়, ফাইনালে আলকারেজ-সিনার
সেমিফাইনালে জোকোভিচ-আলকারেজ লড়াই 
সর্বশেষ খবর
জলাশয় হারিয়ে যাচ্ছে, তো হারিয়ে যেতে দিচ্ছি কেন? 
জলাশয় হারিয়ে যাচ্ছে, তো হারিয়ে যেতে দিচ্ছি কেন? 
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
স্পেনকে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ জিতে পাকিস্তানকে স্পর্শ করলো জার্মানি 
স্পেনকে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ জিতে পাকিস্তানকে স্পর্শ করলো জার্মানি 
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন