সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ সিনার

  স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২৫, ০৮:৫০আপডেট : ০৫ জুন ২০২৫, ০৮:৫০

এককভাবে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে ছুটে চলেছেন নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনে নিশ্চিত করেছেন সেমিফাইনাল। কোয়ার্টার ফাইনালে অনেক দিনের প্রতিদ্বন্দ্বী আলেক্সান্ডার জভেরেভকে বিদায় করেছেন তিনি। 

অবশ্য ৩৮ বছর বয়সীকে শুরুর সেটে হারিয়ে ভড়কে দিয়েছিলেন ষষ্ঠ বাছাই ও ২০২৪ আসরের রানার্স আপ জভেরেভ। তার পর অবশ্য সমস্যা হয়নি সার্বিয়ান তারকার। প্রথম সেটে ৪-৬ গেমে হারের পর ৬-৩, ৬-২, ৬-৪ গেমে জিতে কোর্ট ছেড়েছেন। ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ বিশ্ব র‌্যাঙ্কিংয়ের নম্বর ওয়ান ইয়ানিক সিনার।

সার্বিয়ান জোকোভিচ দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনে সেমির টিকিট কেটেছেন। নিজের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে সেই বয়সের প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি, ‘আমার খেলার ধরণটা মূলত দৌড়ের ওপর নির্ভরশীল। কিন্তু এই বয়সে সেভাবে দৌড়ানো আমার পক্ষে সম্ভব না।’

জোকোভিচের প্রতিদ্বন্দ্বী সিনার অবশ্য প্রতিক্ষকে উড়িয়ে দিয়ে শেষ চার নিশ্চিত করেছেন। কাজাখস্তানের আলেক্সান্ডার বুবলিককে সরাসরি সেটে হারিয়েছেন তিনি। ইতালিয়ান তারকা ফ্রেঞ্চ ওপেনে এখনও কোনও সেট হারাননি।  বুবলিককে হারিয়েছেন ৬-১, ৭-৫, ৬-০ গেমে। 

/এফআইআর/   
সম্পর্কিত
ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায়, কাঁদলেন জোকোভিচ
জোকোভিচের বিদায়, ফাইনালে আলকারেজ-সিনার
সেমিফাইনালে জোকোভিচ-আলকারেজ লড়াই 
সর্বশেষ খবর
জলাশয় হারিয়ে যাচ্ছে, তো হারিয়ে যেতে দিচ্ছি কেন? 
জলাশয় হারিয়ে যাচ্ছে, তো হারিয়ে যেতে দিচ্ছি কেন? 
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
স্পেনকে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ জিতে পাকিস্তানকে স্পর্শ করলো জার্মানি 
স্পেনকে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ জিতে পাকিস্তানকে স্পর্শ করলো জার্মানি 
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন