আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০২৫, ১৩:১৬আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৩:১৬

উইম্বলডনে প্রথম রাউন্ডেই বড় ধাক্কা সামলেছেন কার্লোস আলকারেজ। বিপজ্জনক ইতালিয়ান ফাবিও ফগনিনির বিপক্ষে জিততে ঘাম ছুটে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের। তুমুল লড়াইয়ের পর শেষ হাসি হেসেছেন এই স্প্যানিয়ার্ড।

আলকারেজ প্রথম সেট ৭-৫ গেমে জিতলেও দ্বিতীয় সেটে সমতা ফিরিয়েছিলেন ফগনিনি। জেতেন ৭-৬ (৭-৫) গেমে। তৃতীয় সেট ৭-৫ গেমে জিতে নেন আলকারেজ। ৬-২ গেমে চতুর্থ সেট আবার জেতেন ফগনিনি। কিন্তু পঞ্চম সেটে আর পেরে উঠেননি। আলকারেজ ৬-১ গেমে জিতে ম্যাচটা নিজের করে নিয়েছেন। 

স্বস্তির জয়ের পর আলকারেজ বলেছেন, ‘সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু চাইলে আরও ভালো করতে পারতাম। পরের রাউন্ডে আমাকে আরও চেষ্টা করতে হবে।’

আলকারেজ প্রথম রাউন্ডে কষ্টার্জিত জয় পেলেও বিদায় নিয়েছেন আরেক তারকা দানিল মেদভেদেভ। ফ্রান্সের অবাছাই বেঞ্জামিন বোঞ্জির কাছে হেরেছেন ৬-৭ (২-৭), ৬-৩, ৬-৭ (৩-৭), ২-৬ গেমে। পরাজয়ের হতাশা অবশ্য গোপন করতে পারেননি। নিজের র‌্যাকেট নিয়ে চেয়ার আর ব্যাগে আঘাত করেছেন। এমন হতাশ হওয়ারই কথা। কারণ, উইম্বলডনে সাতবারের অংশগ্রহণে এবারই প্রথম দ্বিতীয় রাউন্ডে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। অপর দিকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা কোনও খেলোয়াড়ের বিপক্ষে এটাই প্রথম জয় ২৯ বছর বয়সী বোঞ্জির। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের